ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) তাদের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার নথি সরিয়ে নিয়েছে। নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে—এমন অভিযোগ আসার পর এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।
ভুক্তভোগীদের আইনজীবীরা জানিয়েছেন, গত শুক্রবার প্রকাশিত নথিতে তথ্যের গোপনীয়তা রক্ষায় বা ‘রিডাকশন’-এ ত্রুটি থাকায় প্রায় ১০০ জন ভুক্তভোগীর জীবন ‘উলটপালট’ হয়ে গেছে। ওই নথিতে ইমেইল ঠাকানা এবং নগ্ন ছবি ছিল। যার মাধ্যমে সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও চেহারা শনাক্ত করা সম্ভব।
এক বিবৃতিতে ভুক্তভোগীরা এই ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের নাম প্রকাশ, যাচাই-বাছাই বা পুনরায় ট্রমার শিকার করা উচিত নয়। ডিওজে বলছে, যেসব নথির বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে সোমবার একজন ফেডারেল বিচারকের কাছে জমা দেওয়া এক চিঠিতে ডিওজে জানায়, গতকাল সন্ধ্যার মধ্যে ভুক্তভোগী বা তাদের আইনজীবীদের অনুরোধ করা সব নথি আরও ভালোভাবে রিড্যাকশনের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। নতুন অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে।
কংগ্রেসের উভয় কক্ষ একটি প্রস্তাব অনুমোদনের মাধ্যমে মার্কিন বিচার বিভাগকে এই নথিগুলো প্রকাশে বাধ্য করেছিল। সেই নির্দেশনা অনুযায়ী, সরকারকে ভুক্তভোগীদের শনাক্ত করা যায়—এমন সব তথ্য গোপন করার বাধ্যবাধকতা ছিল।
মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এপস্টেইনের ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেন, নতুন যেসব তথ্য সামনে এসেছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া কঠিন। কারণ ডিওজে যেভাবে ভুক্তভোগীদের প্রকাশ করেছে, তাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা ভয়াবহ।
আরেক ভুক্তভোগী লিসা ফিলিপস বলেন, ডিওজে আমাদের তিনটি শর্তই লঙ্ঘন করেছে। প্রথমত, অনেক নথি এখনো প্রকাশ করা হয়নি। দ্বিতীয়ত, প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা অনেক আগেই পার হয়ে গেছে। তৃতীয়ত, সংস্থাটি অনেক ভুক্তভোগীর নাম প্রকাশ করেছে। আমাদের মনে হচ্ছে, তারা আমাদের সঙ্গে এক ধরনের খেলা খেলছে।
নারী অধিকার আইনজীবী গ্লোরিয়া অলরেড বিবিসিকে বলেছিলেন, কিছু ক্ষেত্রে নামের ওপর দাগ টানা আছে, কিন্তু তারপরও নাম স্পষ্টভাবে পড়া যাচ্ছে। আবার কোথাও ভুক্তভোগীদের ছবি প্রকাশ করা হয়েছে—যারা কখনো প্রকাশ্যে সাক্ষাৎকার দেননি, কখনো নিজেদের নাম জানাননি।
মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র সিবিএসকে বলেন, ভুক্তভোগীদের সুরক্ষাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং নিরপরাধদের রক্ষা করতে প্রকাশিত লক্ষ লক্ষ পাতার মধ্যে হাজার হাজার ভুক্তভোগীর নাম গোপন করেছি।গত বছর একটি আইনের মাধ্যমে নথি প্রকাশ বাধ্যতামূলক হওয়ার পর থেকে ডিওজে এপস্টেইন–সংক্রান্ত লক্ষ লক্ষ ফাইল প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও। শুধু গত শুক্রবারই এই বিশাল অংশ প্রকাশ করা হয়।
এই ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে নতুন করে ট্রমা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নথি প্রকাশের ক্ষেত্রে আরও কঠোর গোপনীয়তা রক্ষার ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
