বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৫

পদ্মায় ভাঙনকবলিতদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুরে পদ্মার ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


মঙ্গলবার বিকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উজিরপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকার কয়েকশ পরিবার অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা জানান, পদ্মার ভাঙনে সহায়সম্পদ হারিয়ে পাগলা নদীর পার্শ্ববর্তী এলাকায় দুলোভপুর ইউনিয়নে আশ্রয় নেয় ৮০ আশ্রয়হীন পরিবার।

দীর্ঘ দিন ধরে বাস্তুহারা হিসেবে বসবাস করে আসছে এসব পরিবার। সম্প্রতি সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। পার্শ্ববর্তী এলাকায় কয়েকশ বিঘা খাসজমি থাকলেও নদীভাঙনের শিকার আশ্রয়হীন মানুষের উচ্ছেদের নীলনকশা শুরু হয়েছে।

বক্তারা আরও জানান, জাতীয় পরিচয়পত্রে এই স্থানের নাম মাঝাপাড়া ঘাটপাড়া নামে উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও দীর্ঘ দিনের বসত এলাকাটি থেকে উচ্ছেদ করার কার্যক্রম শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর