বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৮

ত্রিশালে ট্রাক-পিকআপ সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

 

 


বৃহস্পতিবার সকালে উপজেলার বালিপাড়া রোডের শিমূলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আজমল মিয়া (৩৫)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সৌরভ মিয়ার ছেলে।

ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের শিমূলতলী নামক স্থানে সকালে একটি চলন্ত মালবাহী ট্রাকের সঙ্গে অন্যদিক থেকে আসা মিনি পিকআপের সংঘর্ষ হয়।

ত্রিশাল থানা ওসি মাহামুদুল ইসলাম জানান, উপজেলার বালিপাড়া রোডের শিমূলতলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর