গুনাহের সাক্ষী!
ইসলাম ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪
মানুষ রূহের জগতে আল্লাহতায়ালাকে একমাত্র প্রতিপালক হিসেবে স্বীকার করে এসেছে। আল্লাহতায়ালা বিষয়টি পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন।
তাঁকে রব হিসেবে মেনে নেওয়ার দ্বারা তাঁর যাবতীয় বিধি-নিষেধ মেনে চলা মানুষের ওপর অত্যাবশ্যক হয়ে পড়েছে। অধিকন্তু আল্লাহতায়ালার আনুগত্য করা একটি যৌক্তিক বিষয়ও বটে। যে ব্যক্তি তাঁর বিধি-নিষেধ যথাযথভাবে পালনে সক্ষম হবে, তার জন্য রয়েছে অনন্তকালের অফুরন্ত নেয়ামত বেহেশত।
পক্ষান্তরে যে উদাসীন, তার জন্য রয়েছে কঠিন আজাব। আদেশ পালনে অলসতা বা নিষেধ করা বিষয় থেকে বিরত না হওয়া-উদাসীনতা যে প্রকারই হোক না কেন এর কোনোটিই আল্লাহতায়ালার অজানা থাকে না। এমন কি মানুষ পাপ করলে তার বিরুদ্ধে চারটি সাক্ষী প্রস্তুত হয়ে যায়।
প্রথম সাক্ষী: পাপ করার জায়গাটি। যেমন পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ‘সেদিন জমিন নিজের ভেতরে রাখা যাবতীয় সংবাদ বলে দেবে। ’ সূরা যিলযালের উক্ত আয়াতের তাফসিরে নবী (সা.) বলেন, যে জায়গায় মানুষ আমল করে সেই স্থানটি তার বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকেবে।
দ্বিতীয় সাক্ষী: মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ। আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আজ আমি তাদের মুখে মোহর এটে দেব। আর তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে এবং তাদের পাগুলো তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। ’ -সূরা ইয়াসিন : ৬৫
মানুষ যে অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে কেয়ামতের দিন সেটি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হজরত আবু মুসা আশআরী (রা.) বলেন, সর্বপ্রথম ডান উরু সাক্ষ্য দেবে। -তাফসির ইবনে কাসির
তৃতীয় সাক্ষী: আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘দু’জন সম্মানিত ফেরেশতা, তোমরা যা করো তারা তা সব জানে। ’ -সূরা ইনফিতার : ১১
প্রত্যেক মানুষের সঙ্গে সর্বদা দু‘জন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। তারা সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় আমল সংরক্ষণ করে রাখেন। তাদের একজন লিখে রাখেন নেক আমল, আর অপরজন সংরক্ষণ করেন বদ আমল। কারো কোনো আমলই তাদের অজানা থাকে না।
চতুর্থ সাক্ষী: মানুষের আমলনামা। ফেরেশতারা যে আমলনামায় মানুষের যাবতীয় আমল লেখেন সেটিও তার জন্য সাক্ষী হয়ে থাকে। এ বিষয়ে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘যখন আমলনামা উন্মুক্ত হবে, ... তখন প্রত্যকেই জেনে নেবে সে কি উপস্থিত করেছে?’ -সূরা তাকবির : ১০
এখন কথা হলো, গুনাহ করে নিজের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করালে এটা থেকে বাঁচার উপায় কী? কীভাবে সাক্ষীদের নিবৃত করা সম্ভব? এ বিষয়ে হজরত রাসূলুল্লাহ (সা.) বলে দিয়েছেন একটি সরল পথ। আর তা হলো- ‘তওবা’ করা। তওবার মাধ্যমে মানুষ তার পূর্ববর্তী সব গুনাহ থেকে পবিত্র হতে পারে।
তবে তওবা কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। কৃত গুনাহগুলো থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত থাকতে হবে। গুনাহে লিপ্ত থেকে তওবা করলে চলবে না। কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে। আগামীতে কখনো এমন গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। দৃঢ় সংকল্পের পরও যদি কখনো আবার সেই গুনাহটি হয়ে যায়, তাহলে এটা তওবা কবুলের প্রতিবন্ধক নয়। এমন হয়ে থাকে মূলত মানবিক দুর্বলতার কারণে। বস্তুত আল্লাহতায়ালা এমন উপদান দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। এই দুর্বলতাকে তিনি ক্ষমা করবেন। এ বিষয়ে হাদিস এসেছে, কোনো ব্যক্তি যদি বারবার তওবা করে আর এ ব্যাপারে দৃঢ় সংকল্প করে যে, সে আর কখনো গুনাহ করবে না, তারপরও যদি তার দ্বারা গুনাহ হয়ে যায়, তাহলে সে বারংবার গুনাহকারী হিসেবে সাব্যস্ত হবে না। -মেশকাত: ২০৪
এভাবে তওবা করলে আল্লাহতায়ালা তওবা কবুল করেন এবং গুনাহগারের বিরুদ্ধের সাক্ষী চতুষ্টয়কে গুনাহের কথা ভুলিয়ে দেন। হাদিসে আছে, ‘বান্দা যখন তওবা করে আল্লাহতায়ালা তখন তার কৃত গুনাহের কথা কিরামান-কাতেবিন ফেরেশতাদ্বয়কে ভুলিয়ে দেন। এমনিভাবে তার অঙ্গ-প্রত্যঙ্গ এবং গুনাহ করার স্থানটিকেও গুনাহের কথা ভুলিয়ে দেন। এমনকি সে তার বিরুদ্ধে যাবতীয় সাক্ষ্য-প্রমাণমুক্ত হয়ে আল্লাহতায়ালার সামনে উপস্থিত হবে। ’ -জামে সগির :১/২১
লক্ষ্যনীয় বিষয় হলো, আল্লাহতায়ালা বান্দার গুনাহ মিটিয়ে দেওয়ার জন্য ফেরেশতাদেরও ব্যবহার করেননি। বরং নিজেই কাজটি করেছেন। যেন ফেরেশতাদের সামনে মানুষ লজ্জিত না হয়। তাঁরা যেন এ কথা বলে খোটা না দিতে পারেন যে, তোমরা বেহেশতে যাওয়ার অনুপযুক্ত ছিলে। আমরা তোমাদের গুনাহ মিটিয়ে দিয়েছি বলে তোমরা আজ বেহেশতে প্রবেশের উপযুক্ত হয়েছ। এভাবে আল্লাহ মানুষকে এমন লজ্জা থেকে রক্ষা করেছেন।
আলেমরা বলেন, তিনটি কাজ করলে গুনাহ পরিহার করার সহজ হয়। এক. গুনাহ ত্যাগের সাহস করা, দুই. নিজে দোয়া করা ও তিন. আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা দোয়া করানো। দোয়া করার ক্ষেত্রে কোরআনে কারিম ও হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রাধান্য দেওয়া ভালো।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- ইসলামে যে ১৪ নারীর সঙ্গে বিবাহ হারাম!
- আরবি মাসের নাম এবং তার অর্থ
- মদের বোতলে রাখা পানি পানের বিধান কী?
- জেনে নিন কোরআনে চুমু দেয়া কি জায়েজ?
- মোনাজাতে কান্না করলে কি গুনাহ হবে?
- নারীর গোপন ভিডিও বা ছবি নিয়ে ইসলাম যা বলে
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- তালাক বা বিবাহ বিচ্ছেদ
- মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
- মসজিদে নববীর আদর্শ ও আমাদের মসজিদ
- দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
- যেভাবে কবর জিয়ারত করবেন
- আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক
- ঝুলন্ত মসজিদ হবে কাবার পাশে
- শরীরে ট্যাটু আঁকা হারাম
