বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮৫

গাজীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

হুমায়ুন কবির বাপ্পি

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ও সাড়ম্বরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন  করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুর সমবায় বিভাগের উদ্যোগে জেলা শহরের গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এর আগে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা সমবায় কর্মকর্তা মো:সাদ্দাম হোসেন প্রমুখ।

এ সময় গাজীপুর সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর