কুমিরে সম্ভাবনা দেখছে বাংলাদেশ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০
ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে কুমিরের খামার। ২০০৪ সালে ভালুকা উপজেলার উথুরায় ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ ও মেজবাউল হকের উদ্যোগে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে কুমিরের এই ফার্ম গড়ে তোলা হয়।
২০১৯ সালে ২৫১টি কুমিরের চামড়া জাপানে রফতানি করা হয়েছে। প্রতিটি চামড়ার মূল্য ধরা হয়েছে ৫শ ডলার করে। এই প্রকল্পে বর্তমানে ২৫ জন কর্মচারী কাজ করেন।
মূলত মোস্তাক আহম্মেদ ও মেজবাউল হক ভ্রমণপিপাসু ছিলেন। চাকরি ও লেখাপাড়ার সুবাধে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তখনই উদ্যোক্তা হয়ে কুমির চাষ শুরু করেন। তারাই দেশে প্রথম কুমির চাষ শুরু করেন।
এই প্রকল্পের ব্যবস্থাপক ডা. আবু সাইম মোহাম্মদ আরিফ জানান, ব্যক্তি উদ্যোগে ১৫ একর জায়গায় বাণিজ্যিকভাবে শুরু হয় এই কুমিরের প্রকল্প।
২০০৪ সালের ২২ ডিসেম্বর মালয়েশিয়া থেকে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে আনা হয় ৭৫টি কুমির। যার মধ্যে ছিল ১৫টি পুরুষ কুমির।

কুমিরগুলোকে বিশেষভাবে তৈরি পুকুরে ছেড়ে দেশীয় আবহাওয়ায় লালনপালনে মানানসই করে তোলা হয়। বর্তমানে এই ফার্মে কুমিরের সংখ্যা ছোট বড় মিলিয়ে ৩ হাজার একশর মতো।
প্রথমদিকে আবহাওয়া ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে ৫ থেকে ৭টি ব্রিডার কুমির মারা যায়। এসব কুমিরদের বাঁচিয়ে রাখা, ডিম পাড়া, ডিম সংরক্ষণ এবং তা থেকে বাচ্চা ফোটানোসহ বিভিন্ন বিষয় নিয়ে সংশয় দেখা দিলেও অল্পদিনের মধ্যে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে ওঠে।
ব্যবস্থাপক আরিফ আরও জানান, কুমিরের চামড়া, মাংস, হাড় ও দাঁত চড়া মূল্যে বিক্রি হয় আন্তর্জাতিক বাজারে। ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেনসহ বিভিন্ন দেশে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।
২০১০ সালে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ৬৯টি হিমায়িত কুমির রফতানি করা হয়। ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮ এবং ২০১৯ সালে জাপানে মোট ১ হাজার ৫০৭টি কুমিরের চামড়া রফতানি করা হয়েছে।
প্রতিটি কুমিরের চামড়া ৫-৬শ ডলার মূল্যে রফতানি করা হয়। ২০২১/২২ সাল নাগাদ প্রতি বছর কুমিরের ১ হাজার চামড়াসহ মাংস রফতানির লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলে জানায় ফার্ম কর্তৃপক্ষ।

কুমির চাষ বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হতে পারে উল্লেখ করে ব্যবস্থাপক আরিফ বলেন, এটি সৃষ্টি করতে পারে অনেক কর্মসংস্থান। বাংলাদেশ বনবিভাগ নতুন উদ্যোক্তাদের জন্য যুগোপযোগী ও সহায়ক নীতিমালা তৈরি করেছে। যা নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে।
কেউ কুমির চাষে আগ্রহী হলে তাদের সার্বিক সহযোগিতার কথাও জানান আবু সাইম মোহাম্মদ আরিফ।
তিনি জানান, সাধারণত ৮ থেকে ১০ বছর বয়সে কুমির ডিম পাড়া শুরু করে। বর্ষাকালে বছরে একবার একই সময়ে গড়ে ৪৫ থেকে ৬০টি ডিম দিয়ে থাকে কুমির। মোট ডিমের ৮০ শতাংশ থেকে বাচ্চা পাওয়া যায়।
বাণিজ্যিকভাবে সাধারণত লোনা পানির প্রজাতির কুমিরের চাষ করা হয়। এই প্রজাতির কুমির সাধারণত ঘাস, লতাপাতা জড়ো করে বাসা তৈরি করে ডাঙ্গায় ডিম দেয়।
কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটাতে ৮০ থেকে ৮৫ দিন সময় লাগে। এক জোড়া কুমিরের জন্য সাধারণত ৮০ বর্গমিটার জায়গা লাগে।

৩ বছর বয়সের কুমিরের চামড়া রফতানি করা যায়। রফতানিযোগ্য কুমিরকে ডিম ফোটানোর পর থেকে বিশেষভাবে তাপমাত্রা নিয়ন্ত্রিত পুকুরে লালন পালন করা হয়।
চামড়া প্রক্রিয়াজাত করার আগে কুমিরকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে জবাই করা হয়। তারপর প্রশিক্ষিত শ্রমিক দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করা হয়। চামড়া প্রক্রিয়াজাত করার পর লবণ দিয়ে চিলিং রুমে মজুত রাখা হয়।
কুমিরের খাবারের জন্য এই ফার্মের নিজস্ব ব্রয়লার মুরগির খামার, মাছের পুকুর, ডিম ফোটানোর জন্য অত্যাধুনিক ইনকিউবেটর, কুমিরের বাচ্চার জন্য বিশেষভাবে তৈরি হ্যাচারি, পৃথক শেড, চামড়া প্রসেসিং জোন, চামড়া মজুত রাখার জন্য চিলিং রুম, ব্রিডার পুকুর রয়েছে।
ডিম থেকে বাচ্চা ফোটার পর এক বছর বয়স পর্যন্ত কুমিরকে প্রতিদিন খাবার দিতে হয় একবার করে। এক বছর বয়স থেকে ২ বছর বয়স পর্যন্ত কুমিরকে সপ্তাহে ৫ দিন করে খাবার দিতে হয়।
২ বছর থেকে ৩ বছর বয়স পর্যন্ত কুমিরকে সপ্তাহে ৩ থেকে ৪ দিন খাবার দিতে হয়। ব্রিডার কুমিরকে সপ্তাহে ১ দিন খাবার দিতে হয়।

ছোট কুমিরকে গরু ও মুরগির মাংসের কিমা এবং মুরগির মাথা দেয়া হয়। ব্রিডারে কুমিরকে বয়লার মুরগি, গরুর মাংস ও বিভিন্ন প্রজাতির মাছ দেয়া হয়।
বন্যপ্রাণি বিশেষজ্ঞ ড. শেখ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, কুমির ব্যবসা ঝুঁকিমুক্ত। দেশে ইতোমধ্যে দুটি কুমির খামার গড়ে উঠেছে। তবে ব্যবসায়ীরা যদি আজকে বিনিয়োগ করে কালকেই মুনাফা চান তাহলে এ ব্যবসায় সুবিধা করতে পারবেন না। বেশি পুঁজি খাটিয়ে ব্যবসায় লেগে থাকতে হবে।
বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন বলেন, দেশে কুমির চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার কুমির চাষিদের নানাভাবে উৎসাহিত করছে। কেউ শর্ত মেনে আবেদন করলে পর্যালোচনা করে অনুমোদন দেয়া হবে। তবে অন্যান্য ব্যবসার তুলনায় কুমির চাষ একটু ভিন্ন। এতে পুঁজি বেশি লাগলেও দীর্ঘ মেয়াদী এ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খুবই কম।
আন্তার্জাতিক বাজারে চামড়ার কদর থাকায় প্রতি বছরই বন বিভাগের অনুমতি নিয়ে খামারিরা চামড়া রফতানি করছেন। ভবিষ্যতে কুমিরের মাংসও রফতানি হবে বলে আশা ব্যক্ত করেন রুহুল আমীন।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
