কত বছর বয়সে দাঁত নড়ে যাওয়া স্বাভাবিক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০
চিকিৎসা বিজ্ঞানের মতে, বয়স বেশি হলেই দাঁত পড়ে যাবে বিষয়টি এমন নয়। হঠাৎ দাঁত নড়ে যাওয়ার বিষয়টি কখনই স্বাভাবিক নয়। অনেক সময় অস্বাভাবিক কারণে স্থায়ী দাঁত নড়ে যায় বা পড়ে যায়।
তবে কত বছর বয়স থেকে দাঁত নড়ে পড়তে শুরু করবে; তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ তা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।
আমরা যদি মুখের সঠিক যত্ন নিই, তবে দাঁত মজবুত রাখতে পারি। দাঁত সুস্থ থাকলে মন ও শরীর সুস্থ থাকে।
দাঁত নড়ে যাওয়ার নানাবিধ কারণের মধ্যে উল্লেখযোগ্য-
আঘাত
দুর্ঘটনা বা সংঘর্ষ থেকে আঘাত পেলে দাঁত নড়ে যেতে পারে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, বাসায় ছোট বাচ্চাদের কাছ থেকে আঘাত, প্রতিপক্ষের আঘাত, খেলার সময় পড়ে গিয়ে নতুবা ক্রিকেট খেলায় মাউথ গার্ড ব্যবহার না করার কারণে বল লেগে দাঁত নড়ে যেতে পারে। জোরে শক্ত কোনো কিছুতে কামড় পড়ে দাঁতের শেকড় ভেঙে গিয়ে দাঁত নড়তে পারে।
দাঁতের ধারক কলাতে প্রদাহ
প্রতিটি দাঁত মাড়ি ও চোয়ালের হাড়ের সাহায্যে নিজ অবস্থানে দৃঢ়ভাবে আটকে থাকে। সঠিক উপায়ে নিয়মিত দাঁত পরিষ্কার না করলে অথবা যাদের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে তারা ফ্লস বা ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার না করলে দাঁত ও মাড়ির মধ্যকার জীবাণুর মিশ্রণে তৈরি হওয়া প্ল্যাক ও পরবর্তীতে পাথরে রূপ নেয়া পদার্থ থেকে প্রতিনিয়ত ব্যাকটেরিয়া ও তাদের তৈরি ক্ষতিকারক পদার্থ ক্রমান্বয়ে মাড়ি ও হাড় থেকে দাঁতের বন্ধন নষ্ট করে দাঁত নড়িয়ে ফেলে।
দাঁত নড়ার সবচেয়ে বড় কারণ এ ধারক কলার প্রদাহ। দাঁতের ফাঁকে খাবার জমে থেকেও মাড়ি ও হাড়কে নষ্ট করে, টুথপিক বা যে কোনো ধাতব কাঠি বা অন্য কিছুর ব্যবহার একে ত্বরান্বিত করে।
ঘটনাটি উল্টোদিক দিয়েও ঘটতে পারে, যেমন- আক্রান্ত দাঁতের সংক্রমণ দাঁতের মধ্যকার মজ্জাকে নষ্ট করে চোয়ালের হাড়ের মধ্যে প্রবেশ করে নানা ধরনের প্রদাহ, সিস্ট বা টিউমার করতে পারে যেখান থেকে ধারক কলা নষ্ট হয়ে দাঁত নড়ে যেতে পারে।
হরমোনের প্রভাব
অনেক সময় সঠিক যত্নের অভাবে বা উদাসীনতায় প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের জন্য প্রেগনেন্সির সময় ও মেনোপোজে হাড় ক্ষয় হয়ে দাঁতের মবিলিটি আসতে পারে।
অসম কামড়
আমাদের মধ্যে অনেকের দাঁতে দাঁত ঘষা বা কামড়ানোর বদভ্যাস আছে, যাকে ব্রুকসিজম বলা হয়। আবার অনেকের দাঁত এলোমেলো, উঁচু-নিচু থাকলে এসব ক্ষেত্রে দাঁত পরিষ্কার রাখা কষ্টসাধ্য হয় ও কোনো কোনো দাঁতে অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা থাকে, ফলে দাঁত নড়ে যেতে পারে।
হাড় ক্ষয় রোগ
অস্টিওপোরোসিস বা হাড়ের ঘনত্ব কমে হাড় ক্ষয় অনেকের মধ্যেই দেখা যায়। ক্যালসিয়াম বা ভিটামিন ডি স্বল্পতায়ও হাড় ক্ষয় হতে পারে। হাড় ক্ষয় শরীরের সব হাড়কেই দুর্বল করে, তখন চোয়ালের হাড়ও ক্ষয় হয়ে দাঁত নড়ে যেতে পারে। যাদের নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কেমোথেরাপি থেকেও দাঁত নড়তে পারে।
চিকিৎসা প্রক্রিয়া
এখনও দেশে ১২ হাজারের মতো অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পাশাপাশি অগণিত ভুয়া চিকিৎসক অবৈধভাবে চিকিৎসা দিচ্ছে, ফলে অপচিকিৎসার শিকার হয়ে অথবা অর্থোডন্টিক চিকিৎসা, ফিলিং বা ক্যাপের সঙ্গে স্বাভাবিক কামড় না মিললে বা পাশের দাঁতের সঙ্গে সংযোগ যথাযথ না হলেও দাঁত নড়ে যেতে পারে।
দাঁত নড়ে যাওয়া কারও কাম্য নয়। প্রকৃত পরিচর্যার মাধ্যমে দাঁতকে সুস্থ ও মজবুত রাখা সম্ভব। দাঁত যদি নড়েই যায় তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে, দেরি হলে দাঁতটিকে সংরক্ষণ অনিশ্চিত হয়ে পড়ে।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
