প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:২২ এ এম
অনলাইন সংস্করণ
হরমুজ প্রণালির আকাশসীমায় গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের তিনটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইআরজিসির পক্ষ থেকে এ দাবি করা হয়।
আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন শনাক্ত ও অনুসরণ করে। পরে নতুন একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটি ভূপাতিত করা হয়।
আইআরজিসির জনসংযোগ বিভাগ বলেছে, ড্রোনটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় ছিল। উন্নত সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে তারা।
ইরানের দাবি, কোনো ধরনের হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেও হরমুজ প্রণালির আকাশে আরেকটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি। এর আগে গত সপ্তাহে ইরানের সেনাবাহিনীও হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে বলে ইরান দাবি করছে। তেহরান এই জলপথে সামরিক ও সামুদ্রিক তৎপরতার ওপর নিয়ন্ত্রণ জোরদারের কথাও জানিয়েছে।
তবে হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের ইরানি দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
মন্তব্য করুন