প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা—বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতে ভারত সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং এতে বিশেষ কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী জানান, এ বিষয়ে বৈঠকে কোনো কথা হয়নি।
তবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।
মন্তব্য করুন