প্রকাশিত: ৩৭ মিনিট আগে, ০৯:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পূর্ববিরোধের জেরে সাহেদ হাসান লিওন নামে এক যুবককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অপহরণের চেষ্টায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়ার মৃত তমিজউদ্দিনের পুত্র সাহেদ হাসান লিওনের সাথে স্থানীয় শুক্কুর আকন্দের পুত্র সৃজন আকন্দ (২৫), মৃত আঃ বাতেনের পুত্র মীর হোসেন (৩০), মোতালিব আকন্দের পুত্র লিছান আকন্দ (২২) ও মৃত শাজাহান বাউলের পুত্র রাসেদ বাউল (৩৫) এর বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে বক্তারপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা লিওনের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে বেতনের ২৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। পরে রশি দিয়ে তার হাত, পা বেঁধে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার কাছে মাদক আছে বলে জোর পূর্বক স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা লিওনকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত লিওনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় লিওনের নানা বাদী হয়ে মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন