ড্রেণ নির্মানের কথা বলে প্রবাহমান খাল ভরাট, দূর্ভোগে এলাকাবাসী
মাসুম হাওলাদার বাগেরহাট
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২
খাল ভরাটের ফলে শীত মৌসুমের সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে পূর্ববাসাবাটি এলাকায়। এছাড়া একমাস ধরে খালটি বন্ধ থাকায় গোসল-পয়ঃনিস্কাশনসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত পানিও স্থানীয়দের দূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের দাবি বাগেরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম ডালিম ড্রেন নির্মানের কথা বলে এই খালে বালু ফেলেছেন।এদিকে কাউন্সিলর বলছেন নাব্যতা হারিয়ে খালটি মরে যাওয়ায় ড্রেণ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। তবে বালু অপসারণ করে খালটিকে পূর্বের স্থানে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
স্থানীয়রা জানান, বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদী থেকে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ঘেসে পূর্ববাসাবাটি এলাকায় প্রবেশ করা খালটি স্থানীয়দের কাছে পূর্ববাসাবাটি খাল নামে পরিচিত। খালটি গড়ে ১০ থেকে ১৫ ফুট চওড়া এবং ৭ থেকে ১০ ফুটের মত গভীর ছিল। কিন্তু দুই পারের মানুষের দখল ও এলাকাবাসীর ফেলা ময়লায় খালটির বেশিরভাগ অংশ মৃত প্রায়। দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকলেও খালটি খননের কোন উদ্যোগ নেওয়া হয়নি। উপরন্তু মাস খানেক আগে, বাগেরহাট পৌরসভার ৩ (৭,৮ ও ৯) নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম ডালিম ড্রেন নির্মানের কথা বলে খালটির বেশিরভাগ অংশ বালু ফেলে ভরাট করে ফেলেছেন। একমাসেও খালটিতে ড্রেণ নির্মান বা পুনঃখনের কোন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।এলাকার এ্যাড শহীদুল ইসলাম বলেন বাগেরহাট পৌরসভায় পর্যাপ্ত ড্রেন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ। সামনে বর্ষা মৌসুম এ অবস্থায় এলাকার পানি নিষ্কাষনের একমাত্র এ খালটি বালু দিয়ে ভরাট করে সংরক্ষিত মহিলা কাউন্সিলর। সরেজমিনে পূর্ববাসাবাটি এলাকায় গিয়ে দেখা যায় রুবেল নামের এক যুবক বালুর মধ্যে কোদাল দিয়ে লাইন করার চেষ্টা করছেন। কারন জিজ্ঞাসা করলে জানান, একমাস ধরে গোসল, খাওয়া, টয়েলেটের পানি সবকিছু আটকে রয়েছে আমাদের। গন্ধে ঘরে থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে বালু তুলে পাইপের মুখ বের করার চেষ্টা করছি। এভাবে কিছুদিন থাকলে এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠবে বলে জানান তিনি।
একই এলাকার বৃদ্ধ মুনছুর আলী শেখ বলেন, কয়েক যুগ আগে জমি ক্রয় করে এই এলাকায় বাড়ি করেছি। তখন থেকেই এই খালটি দিয়ে বৃষ্টির পানিসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত পানি নিস্কাশন হত। কিন্তু একমাস আগে স্থানীয় কাউন্সিলর কোহিনুর বেগম ডালিম ড্রেন নির্মানের কথা বলে ড্রেজার দিয়ে বালু ফেলে আমাদের খালটি বন্ধ করে দেয়। খাল বন্ধ করায় এখানে আর বসবাসের পরিবেশ নেই। খুবই বিপদের মধ্যে রয়েছি আমরা।
স্থানীয় অপর এক ব্যক্তি অলিল খলিফা বলেন, দশ বছর আগেও এই খালে সাতার কেটেছি, মাছ ধরেছি। তবে দীর্ঘদিনের অবহেলায় খালটির খুব করুণ অবস্থায় ছিল। আর এখন তো বালু ফেলে এর অস্তিত্বই শেষ করে দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুতই-ই খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক।
খাল খনন করা না হলে বর্ষার সময়ে ঘরের মধ্যে দুই তিন ফুট পানি হয়ে যাবে বলে জানান সুফিয়া বেগম। তিনি বলেন, ড্রেণের দরকার নেই। এই খাল যেমন ছিল, তেমন চাই আমরা। খালের পানি দিয়ে আমরা থালবাটি, মাছ-তরকারি ধোয়া, বৃষ্টির সময় বাচ্চাদের গোসলসহ সবই করতাম। বৃষ্টি আসার আগে এই খাল খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, যে পাশ থেকে খালটি ভরাট করা হয়েছে, ওই পাশেই রাজু আহমেদ নামের এক ব্যক্তি জমি ক্রয় করে প্লট আকারে বিক্রি করছেন। মূলত ওই জমিতে যাওয়ার রাস্তা তৈরির জন্যই এই খালটিকে ভরাট করা হয়েছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম ডালিম বলেন, দীর্ঘদিন ধরে খালটি তার নাব্যতা হারিয়েছে। দুই পারের মানুষের বর্জ্যে খালটি এত নোংরা হয়েছিল যে, কোন শ্রমিক নামতে রাজি হচ্ছিল না। যার কারণে খালটি বালু দিয়ে ভরাট করা হয়েছে। দরপত্র আহবানের মাধ্যমে খুব দ্রুতই এখানে ড্রেন নির্মান শুরু করা হবে। খাল ভরাট করে ড্রেন নির্মান আইনগত ভাবে বৈধ কিনা এমন প্রশ্নে তিনি বলেন, খাল তো স্থায়ীভাবে ভরাট করা হচ্ছে না। এখানে ড্রেন নির্মান করা হবে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, খালে বালু ভরাটের বিষয়টি আমরা জেনেছি। ইতমধ্যে উপজেলা প্রশাসনের সার্ভেয়ার খালটি পরিদর্শণ করেছেন। কাউন্সিলর কোহিনুর বেগম ডালিমকে খালটিকে পূর্বের স্থানে ফিরিয়ে আনতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে তিনি যদি খালটি পুনঃখনন না করেন, তাহলে ম্যাপ অনুযায়ী খালটি পরিমাপ করে পুনঃখননের ব্যবস্থা করা হবে। এবং যিনি খালটি ভরাট করেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
