হজের বাকি ৫০ দিন, এখনো সিদ্ধান্তহীনতায় সৌদি আরব
আমিনুল ইসলাম শান্ত
প্রকাশিত: ১১ জুন ২০২০
মুসলিমদের সর্ববৃহৎ জমায়েত হজের আর মাত্র ৫০ দিনের মতো বাকি থাকলেও এ বছর তা হবে কি না, এ বিষয়ে এখনো সৌদি আরব কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘হজ নিয়ে সৌদি সরকার এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। হজ হবে কি না, কোনো নিশ্চয়তা নেই। আমরা সৌদি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কোনো খবর এলে আমরাই আগে জানতে পারব।’ বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
গত সোমবার গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে এবার প্রতিটি দেশ থেকে কোটার ২০ শতাংশ লোক নিয়ে হজ হবে। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এ নিউজের কোনো সত্যতা নেই। মনগড়া নিউজ হলে তো হবে না। সৌদি সরকার কোনো সিদ্ধান্ত দেয়নি।’
হজের মাত্র সময় আছে ৫০ দিন। হজ হতে হলে একটি যৌক্তিক সময় দিতে হবে উল্লেখ করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘দেখুন, এবারে হজ হবে কি হবে না এটি সৌদি সরকারে সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। যদি হজ হয় তাহলে নিশ্চয়ই একটি যৌক্তিক সময় দিয়েই তারা ঘোষণা দেবে।’
শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, আয়োজক দেশ হিসেবে সৌদি আরব হজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
‘আমরা যেকোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত’ উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের নিবন্ধকরণ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কর্তৃপক্ষ সংক্ষিপ্ত নোটিশে হাজিদের পাঠাতে প্রস্তুত রয়েছে।’
এবার করোনা পরিস্থিতি ও সৌদি সরকারের সিদ্ধান্ত এখনো না পাওয়ার কারণে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা অনেক কম হয়েছে বলেও জানান শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
প্রতিমন্ত্রী জানান, মহামারিজনিত কারণে সৌদি আরব যদি এ বছর হজ জামাত আয়োজন না করার সিদ্ধান্ত নেয়, তাহলে নিবন্ধিত প্রার্থীরা পরের বছর অগ্রাধিকার পাবেন।
আবদুল্লাহ বলেন, ‘যারা ইতোমধ্যে হজের জন্য অর্থ জমা দিয়েছেন, তাদের চিন্তার দরকার নেই। আপনি পরের বছর অগ্রাধিকার পাবেন। আগামীবার না যেতে চাইলে টাকা ফেরত পাবেন। এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।’
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘রয়টার্স তাদের ধারণা থেকে নিউজ করেছে। সৌদি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।’
‘সৌদি সরকার যখনই সিদ্ধান্ত নেবে, তখনই হজে লোক পাঠানো যাবে। সৌদি চাইলে এবার কম লোক দিয়ে এবং হজের সময় কম দিয়ে ঘোষণা দিতে পারে। অতএব সৌদি যেভাবে চাইবে সেভাবেই হজ হবে। সবকিছু সৌদির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’ যোগ করেন এম শাহাদাত হোসাইন তসলিম।
হাব সভাপতি বলেন, ‘হজের নিবন্ধ শেষ করে আমরা প্রস্তুত আছি। সৌদি যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই হজ যাত্রীদের পাঠাতে আমরা প্রস্তুত।’
কত দিন সময় রেখে ঘোষণা দিলে হজে লোক পাঠানো যাবে জানতে চাইলে এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘সৌদি সরকার যদি মনে করে এবার হজ করা সম্ভব, সে যৌক্তিক সময় নির্ধারণ করেই তারা নির্দেশনা দেবে।’
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরে বাংলাদেশের হজের কোটা এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আছেন ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার।
তবে, করোনার কারণে এ বছর নিবন্ধিত ৬৪ হাজার ৫৯৪ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছেন।
ফেব্রুয়ারিতে মন্ত্রিসভা হজ প্যাকেজ-২০২০ এর খসড়া অনুমোদন করে। যেখানে সরকার কর্তৃক পরিচালিত প্যাকেজ-৩ এর আওতায় একজন হজযাত্রীর ন্যূনতম ব্যয় তিন লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
গত মার্চে সৌদি আরব বাংলাদেশকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হজ সম্পর্কিত কার্যক্রম স্থগিত করার জন্য একটি নির্দেশনা জারি করেছিল। কিন্তু বাংলাদেশ এপ্রিল পর্যন্ত নিবন্ধকরণ প্রক্রিয়া চালিয়ে যায়।
এ বছর চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- ইসলামে যে ১৪ নারীর সঙ্গে বিবাহ হারাম!
- আরবি মাসের নাম এবং তার অর্থ
- মদের বোতলে রাখা পানি পানের বিধান কী?
- জেনে নিন কোরআনে চুমু দেয়া কি জায়েজ?
- মোনাজাতে কান্না করলে কি গুনাহ হবে?
- নারীর গোপন ভিডিও বা ছবি নিয়ে ইসলাম যা বলে
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- তালাক বা বিবাহ বিচ্ছেদ
- মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
- দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
- মসজিদে নববীর আদর্শ ও আমাদের মসজিদ
- যেভাবে কবর জিয়ারত করবেন
- আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক
- ঝুলন্ত মসজিদ হবে কাবার পাশে
- শরীরে ট্যাটু আঁকা হারাম
