সুদিনে ফিরছে পুঁজিবাজারে প্রতিদিনই ভাঙছে রেকর্ড
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১
রীতিমতো রেকর্ড ভাঙার খেলায় মেতেছে দেশের পুঁজিবাজার। সূচকের মান আজ সাম্প্রতিক রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তো কাল সেটিও পেছনে পড়ে যাচ্ছে—এমন ধারাই চলছে গত কিছুদিন হলো। গতকালও শেয়ার সূচকে বড় উত্থান দেখা গেছে। ২ দশমিক ৪৯ শতাংশ উত্থান নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স জোরগতিতে ৬ হাজার পয়েন্টের দিকে এগিয়ে চলেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্সও গতকাল বড় উত্থান দেখেছে। এদিন সূচকটি বেড়েছে ২ দশমিক ৫৩ শতাংশ।
সূচকের পাশাপাশি গতকাল দেশের উভয় পুঁজিবাজারেই টাকার অংকে লেনদেন বেড়েছে। এছাড়া একদিনের ব্যবধানেই ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৫০০ কোটি টাকা। গতকাল লেনদেন শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি টাকা, আগের দিন যা ছিল ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি টাকা। আর চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ২০৭ কোটি টাকা।
৫ হাজার ৭১৯ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। শেষ পর্যন্ত তা ৫ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছিল। অর্থাৎ গতকাল সূচকটি বেড়েছে প্রায় ১৪২ পয়েন্ট বা ২ দশমিক ৪৯ শতাংশ। ডিএসইএক্সের এ অবস্থান প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ২০১৯ সালের ৩০ জানুয়ারি সূচকটির অবস্থান গতকালের চেয়ে বেশি ছিল (৫ হাজার ৮৮৪ পয়েন্ট)।
এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ২৫ পয়েন্ট বা ১ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দিনশেষে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৯৭ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৭১ পয়েন্ট বা ৩ দশমিক ৩৪ শতাংশ বেড়ে গতকাল লেনদেন শেষে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ২ হাজার ১২৪ পয়েন্ট।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ৬১টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত। ১২ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এছাড়া ১১ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি এবং প্রকৌশল খাত।
গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
গতকাল এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, বিবিএস কেবলস লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো এডিএন টেলিকম লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ২৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৯৯ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবস শেষে সূচকটির অবস্থান ছিল ৯ হাজার ৪৫ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর।
গতকাল দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকা। এদিকে সিএসইতে গতকাল ৮৮ কোটি ৬৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৪ কোটি ৩১ লাখ টাকা।
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- জীবন্ত কাগজে তারেক রহমানের প্রচার
- আওয়ামী লীগের মতো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কম:
- নারীবিদ্বেষ ইস্যু ঢাকতে ইতিহাস বিকৃত করছে জামায়াত: রিজভি
- রাশিয়ায় ইউরেনিয়াম পাঠাতে আগ্রহী ইরান, আলোচনার ইঙ্গিত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জামায়াতের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ সালাহউদ্দিনের
- পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় রাজি ইরান
- এপস্টেইন সংযোগ নিয়ে তদন্ত: সাক্ষ্য দিতে সম্মতি ক্লিনটন দম্পতির
- র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- নাহিদের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই বিএনপির কাইয়ুমের
- আজ থেকে বাজারে নতুন ডিজাইনের ১০ টাকার নোট
- আজ পবিত্র শবে বরাত
- ফ্যাসিস্টগুলাকে সামনে বসিয়ে গণভোটের আলোচনা করা হচ্ছে: আম্মার
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- দেশে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তায় তামাক কোম্পানির ব্যাপক অনিয়ম
- গোবিপ্রবিতে ফার্মেসি বিভাগের হাতে-কলমে রিসার্চ ট্রেনিং অনুষ্ঠিত
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- অসহায়ত্বের শেষ কথা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নবনির্বাচিত সরকারের প্রথম পদক্ষেপ হোক তামাক নিয়ন্ত্রণ
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ভাবির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি
- টাকার মান কমানো হবে না: অর্থমন্ত্রী
- পেঁয়াজের দাম বাড়ছেই!
- দেশে ছাগল কমে গরুর সংখ্যা বেড়েছে
- বিনা সুদে ১১৯৯ টাকার কিস্তিতে নতুন প্রাইভেট কার !
- তিন কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
- ৫,২৩,১৯০ কোটি টাকার বাজেট
- আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনের
- ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ
- গোপন পিন ও এটিএম কার্ড ছাড়াই টাকা মিলবে বুথে
- মিল্ক ভিটার দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়লো
- শিগগিরই পেঁয়াজের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসবে: শিল্পমন্ত্রী
- আগামী ১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক
- বিটিআরসিকে ২০০ কোটি টাকা দেবে গ্রামীনফোন
- প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
