শ্রীলঙ্কায় ম্যাচ খেলা সম্ভব নয়: বিসিবি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০
শ্রীলঙ্কা বোর্ড যেভাবে চাইছে সেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা সম্ভব নয় বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে শ্রীলঙ্কা সিরিজ সম্পর্কিত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
গত দুদিন ধরে বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। আদৌ বাংলাদেশ দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে লঙ্কায় যাওয়া হবে কিনা তা নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। অবশেষে হলোও তাই।
কথা ছিল, শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে বিসিবি'র হাইপারফরম্যান্স ইউনিটও (এইচপি) সফর করবে। এর প্রধান কারণ ছিল দুটি- প্রথমত, বিসিবি'র এইচপি ইউনিট ও লঙ্কান এইচপি ইউনিটের মধ্যকার সিরিজ মাঠে গড়ানো। দ্বিতীয়ত, করোনা মহামারীর কারণে যেহেতু স্বাগতিকরা প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দল দিতে পারছে না, তাই বিসিবির এইচপি দলের বিপক্ষেই মোমিনুলদের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল।
কিন্তু হুট করেই আয়োজক দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য নীতিমালার খড়গে অনিশ্চয়তার মুখে পড়ে এইচপি দলের সিরিজটি। কেননা তারা বিসিবিকে পাঠানো স্বাস্থ্য নীতিমালায় স্পষ্টত উল্লেখ করে দিয়েছে যে, করোনা মহামারীর সময়ে এতো সংখ্যক ক্রিকেটার যেন দেশটিতে সফর না করে।
এছাড়া প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কার বোর্ডকে জানানো হয় যে, কোয়ারেন্টাইনে থাকার সময় ১৪ দিন থেকে কমিয়ে যেন ৭ দিনে আনা হয়। আর কোয়ারেন্টাইনে থাকাকালীনও যেন ক্রিকেটাররা অনুশীলন করতে পারে। তবে এর কোনোটিই সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এসএলসি বিসিবিকে জানিয়েছে- কোয়ারেন্টাইনে থাকার সময় ১৪ দিনই থাকবে এবং কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় টাইগাররা অনুশীলনও করতে পারবেন না।
এমন অবস্থায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। পাপন জানান, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে আমাদের জানিয়েছে সেখানে ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং এই সময়ে তারা অনুশীলনও করতে পারবে না। আর এইচপি টিমও যেতে পারবে না। এমন অবস্থায় অনুশীলন না করে তো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।'
বিসিবি সভাপতি আরও জানান, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের আরও জানিয়েছে যে, ক্রিকেটারদের অনুশীলনের জন্য তারা বল থ্রোয়ারও দিতে পারবে না। আর আমরাও দেশ থেকে কোনো বল থ্রোয়ার নিয়ে যেতে পারব না। তাহলে ক্রিকেটাররা অনুশীলন করবে কি করে? এটা তো ছেলেখেলা নয়, এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। এভাবে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। তাই তাদের আমরা জানিয়ে দিয়েছি যে, এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।'
নাজমুল হাসান পাপন আরও বলেন, 'বাংলাদেশ দল হোটেলে প্রবেশের পর সেখান থেকে বের হতেই পারবে না, এমনকি খাওয়ার জন্যও বের হতে পারবে না। এমন হলে তো সম্ভব নয়। ওদের দেশে ঘরোয়া লিগ হচ্ছে, এতগুলো দল খেলছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের মাত্র একটা দলের জন্য এত সমস্যা? ক্রিকেটাররা অনুশীলন তো করতেই পারবে না আবার ঘর থেকেও বের হতে পারবে না।'
তিনি বলেন, আমাদের প্ল্যান ছিল আমরা বিশাল একটি দল নিয়ে যাবো, ওখানে অনুশীলন করব এবং সিরিজ খেলে চলে আসব। কিন্তু গতকাল যে চিঠি পেয়েছি সেখানে দেখলাম আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছে তো নেই-ই, উল্টো যেসব দেশে খেলা হচ্ছে- সেসব নিয়মের ভেতরেও নেই।'
উল্লাখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন তিনটি ম্যাচ খেলতে ২১ সেপ্টেম্বর লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ১২ অক্টোবর পাঁচ দিনের দলগত অনুশীলন করবে বাংলাদেশ- এমনটাই চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এরপর ১৮ অক্টোবর থেকে চারদিনের প্রস্তুতি ম্যাচ শেষে দুই দিনের বিশ্রামের পর ২৪ অক্টোবর টেস্ট সিরিজ শুরু করতে চেয়েছিল তারা।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
