রাজনীতিতে কোনোদিন আসবেন না, জানালেন তামিম
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০
ভবিষ্যতে রাজনীতিতে আসার একটুও আগ্রহ নেই বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যান গ্রুপে’ খেলোয়াড়দের নিয়ে কাদা ছোঁড়াছুড়িকে আপত্তিকর বলেও উল্লেখ করেন তিনি৷
ডয়চে ভেলের ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এ যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের তারকা ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা অবসর নেয়ার পর গত মার্চে উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তারপর থেকে আর মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশের। অধিনায়ক হলেও জীবনযাত্রা বা সতীর্থদের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি বলে জানান তামিম। তিনি বলেন, অধিনায়ক হবেন এমন ইচ্ছা তার কখনোই ছিল না। তবে নতুন দায়িত্বে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবেন বলে জানান ২২ গজে বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার।
শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর বাতিল হয়ে যাওয়ায় তামিমের নতুন ইনিংস শুরুর অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন তিনি। আগামী বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই এখন চোখ তার। এজন্য ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিভিন্ন দলে ভাগ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলানোর কথা চিন্তা করছে।
‘সেগুলো সফলভাবে করতে পারলে আমরা সব ফর্ম্যাটে প্রস্তুত থাকবো’, বলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ সেঞ্চুরির মালিক তামিম৷ ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বা খেলোয়াড় বাছাই নিয়ে সবার মন্তব্যকে কিভাবে দেখেন- এমন প্রশ্ন ছিল ২০৭টি ওয়ানডে খেলা ওপেনারের কাছে। তামিম বিষয়টিকে দেখেন স্বাভাবিকভাবেই।
তার মতে, সবকিছুতে মতামত দেয়াটা বাংলাদেশের মানুষের আবেগেরই অংশ। তবে তার আপত্তি খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফ্যান পেইজগুলোতে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে। তিনি বলেন, ‘আমার যেটা নিয়ে আপত্তি তা হলো গ্রুপ-ইজম। সোশ্যাল মিডিয়াগুলোতে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান- এই গ্রুপগুলো নিজেদের গ্রুপকে ভালো দেখানোর জন্য আরেকজনকে আক্রমণ করে, যেটা ভালো না।’
তামিম বলেন, ‘গ্রুপ থাকা ভালো কথা। আপনারা ইনডিভিজুয়েলের ফ্যান। একটা জিনিস ভুলে যাবেন না, সবাই একটা দলের জন্য খেলে। আমার গ্রুপের মানুষজন যদি আমার কলিগকে ছোট করে তাহলে সেটা ফেয়ার হলো না। গ্রুপইজম নিয়ে আমার সমস্যা আছে। মানুষের মতামত নিয়ে কোনো সমস্যা নেই।’
ভবিষ্যতে রাজনীতি নিয়ে তার ভাবনা নিয়ে তামিম কথা বলতে গিয়ে মাশরাফির মতো রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, রাজনীতির মধ্যে তিনি কোনোভাবেই থাকতে চান না। তামিমের ভাষ্য, ‘রাজনীতি নিয়ে আমার কোনো এক ফোঁটা ইচ্ছাও নেই। আমি মনে করি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি।’
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
