ভালো শিক্ষক কারা?
প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯
ভালো শিক্ষকের প্রাথমিক কাজ হলো শ্রেণীকক্ষে নিজের সর্বোচ্চটা ঢেলে দেয়া। সবার সক্ষমতা এক নয়। নিজেকে প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে নিজের বাকশক্তি ও সক্ষমতাকে পূর্ণভাবে বিকশিত করা, প্রমিত শুদ্ধ ভাষায় পাঠদান সম্পন্ন করা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব।
তথ্য প্রদানের ক্ষেত্রে সূত্র ব্যবহার করা এবং কোন মতেই ভুল কিংবা অনুমান নির্ভর কোন তথ্য পরিবেশন না করা। প্রসঙ্গক্রমে জীবন ঘনিষ্ঠ উদাহরণ দেয়া, কিন্তু সেটা করতে গিয়ে বিভিন্ন অপ্রাসঙ্গিক গল্পের অবতারণা না করা। নিজের কৃতকর্ম, নিজের পরিবাবের মাহাত্ম্য উপস্থাপন, কোন ধরনের দলীয় এবং আঞ্চলিক পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে বিরত থাকা, সকল শিক্ষার্থীকে সমানভাবে বিবেচনা করা এবং সকলের সাথে চক্ষু-যোগাযোগ স্থাপন করা একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য।
শুধু ক্লাসরুমে ভালো পড়ানোই কোন ভালো শিক্ষকের একমাত্র বৈশিষ্ট্য নয়। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করা, সেই প্রতিভাকে বিকশিত করার জন্য তাঁকে উৎসাহ দেয়া এবং তৈরি করাও একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য। পাঠ্যবইয়ের বাইরেও বিরাট পাঠের জগতকে পরিচয় করিয়ে দেয়া একজন শিক্ষকের অন্যতম প্রধান কাজ।
সকল ছাত্র-ছাত্রীদের সাথে সুন্দর, পরিমিত ও উষ্ণ ব্যবহার সুমুন্নত রাখা, ব্যক্তিগত ক্ষোভ, হতাশা, দুঃখ কোনভাবেই শ্রেণীকক্ষে সংক্রমিত না করা একজন শিক্ষকের জন্য বাধ্যতামূলক। ক্লাস নেয়ার পর ক্লাসের সার-সংক্ষেপ শেষে এসে বলে দেয়াটাও বেশ জরুরি। কেন বিষয়টা পড়া হলো, এই জ্ঞান কি ভাবে ভবিষ্যতে ব্যবহার করা যাবে- সে বিষয়ে একটা ধারণা দিতে পারলে ভালো।
তবে, শুধু ক্লাসরুমে ভালো পড়ানোই কোন ভালো শিক্ষকের একমাত্র বৈশিষ্ট্য নয়। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করা, সেই প্রতিভাকে বিকশিত করার জন্য তাঁকে উৎসাহ দেয়া এবং তৈরি করাও একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য। পাঠ্যবইয়ের বাইরেও বিরাট পাঠের জগতকে পরিচয় করিয়ে দেয়া একজন শিক্ষকের অন্যতম প্রধান কাজ।
শিক্ষার্থীর চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে লালন করাও শিক্ষকের আরেকটি বড় দায়িত্ব। শ্রেণীকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরে নিজের ব্যক্তিত্ব, রুচি, পোশাক-আশাক, পরিমিতিবোধ ও সহনশীল আচরণের মাধ্যমে নিজেকে শিক্ষার্থীদের কাছে আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট থাকাও শিক্ষকের কর্তব্য। কেননা শিক্ষকতা অন্য আর দশটা পেশার মতো নয়। এটা জীবনব্যাপী এক সাধনা আর ব্রত। এখানে একজন শিক্ষককে প্রতিনয়ত ছাত্র- ছাত্রীদের রোল মডেল হওয়ার জন্য কাজ করতে হয়। শিক্ষার্থীর সকল ধরনের বিকাশের জন্য নিজেকে নিয়োজিত রাখতে হয়।
ছাত্র-ছাত্রীদের মনে কৌতূহল ও প্রশ্ন জাগিয়ে তোলাও একজন শিক্ষকের বড় দায়িত্ব। তার চেয়েও বড় কাজ হলো ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বপ্ন তৈরি করা এবং তাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাওয়া। উচ্চতর প্রতিষ্ঠানের শিক্ষকদের নিজেদের প্রতিনিয়ত গবেষণায় নিয়োজিত রাখা এবং নতুন জ্ঞান সৃষ্টির চেষ্টা করে যাওয়াও এক অবশ্য কর্তব্য। আর এত সব করতে হলে শিক্ষককেই জীবনভর সবচেয়ে নিষ্ঠাবান ছাত্র হতে হয়। যারা সে রকম ছাত্র হতে পারেন না, তাদের পক্ষে ভালো শিক্ষক হওয়া সম্ভব নয়। জ্ঞানের সবচেয়ে বড়ো বিষয় হলো জ্ঞান মানুষকে প্রতিনিয়ত এটাই স্মরণ করিয়ে দেয় যে সে আসলে কত কম জানে।
শিক্ষকের আরেকটা বড় বিষয় হলো শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ। যেই শিক্ষকের শিক্ষার্থীদের প্রতি মমতা নেই, তিনি আদতে কোন শিক্ষক পদবাচ্য নন। একটা কথা মনে রাখা খুব জরুরি, একবার শিক্ষক মানে সারা জীবনেরই শিক্ষক। সারা জীবন ছাত্রের পাশে দাঁড়ানো, তার যে কোন বিপদ আপদে পাশে থাকা, সহানুভূতি দেখানো, তাদের পেশাগত জীবনের উৎকর্ষের জন্য কাজ করে যাওয়া একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। সে রকম শিক্ষক যে আমাদের নেই, তা নয়। কিন্তু তাঁদের সংখ্যা খুবই নগণ্য। আমাদের সোনার বাংলাদেশের জন্য চাই আরও বহু বহু এমন সোনার শিক্ষক।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
