বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০
বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মধ্যে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দেশের অন্যতম বৃহত্তম এই দলটি পা রাখবে ৪৩ বছরে। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন।
দীর্ঘ ৪২ বছরে সংঘাত-বিক্ষোভ, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। কিন্তু ২০০৬ সালের পর থেকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। এর মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপি। তবে তিনি কারাগারে থাকা অবস্থা সবশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেয় বিএনপি এবং ছয়টি আসনে জয় লাভ করে।
প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় বিপর্যয়ের মুখে পড়লেও বারবার ঘুরে দাঁড়ায় বিএনপি। কিন্তু এবারই প্রথম সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দল। কারণ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে টানা দুবার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অনেকটাই টালমাটাল। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় বিপর্যস্ত। চলমান পরিস্থিতিতে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না তারা। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দলটিকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা ‘জাগদল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই বছরের ১ মে সমমনা দল ও রাজনৈতিক নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। ১৯৭৮ সালের ২৮ আগস্ট ‘জাগদল’ বিলুপ্তির ঘোষণা দেন।
তিন দিন পর ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান নতুন দল হিসেবে বিএনপির গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন। প্রতিষ্ঠার ছয় মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে।
বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নয়জন। তাঁদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি আবদুস সাত্তার, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
এর আগে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দিয়ে ১৯৭৭ সালের ২২শে মে ‘আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ জেনারেল জিয়া ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মাধ্যমে পথচলা শুরু করে বিএনপি। ১৯৭৮ সালের ২৮ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। জুন মাসে অনুষ্ঠিত সে নির্বাচনে জিয়াউর রহমান ৭৬ দশমিক ৩৩ ভাগ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এদিকে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশে বিএনপির অন্যান্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া পাঠ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। একইদিন বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনার আয়োজন করবে দলটি।
আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপির সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে জানানো হয়েছে। সারা দেশের ইউনিটগুলো নিজ নিজ সুবিধানুযায়ী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
এবার বাসায় থাকলেও অসুস্থতা ও শর্ত সাপেক্ষে জামিনে থাকায় বিগত দুই বছরের মতো এবারও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকতে পারছেন না দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ ছাড়া দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছেন না বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও। দলের শীর্ষ দুই নেতা ছাড়াই ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সৃষ্টির ভিত্তি হচ্ছে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এখন বিএনপি সংগ্রাম করছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্যে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
