বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণ আজ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০
দেশের ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। যেখানে ভাগ্য নির্ধারণ হবে গত এক যুগ ধরে দায়িত্ব পালন করা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।
নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী দাঁড়িয়েছেন ৪৭ জন, আর ভোটার রয়েছের ১৩৯ জন। তবে নির্বাচনের যতটা আমেজ হওয়ার কথা ছিল, তার ছোঁয়া লাগেনি। চার মেয়াদে দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন আবারও সভাপতির চেয়ারে বসতে চান। তবে, তার সময়ে ফুটবলের সব ভালো-মন্দের সব দায় চাপাচ্ছেন প্রতিদ্বন্দ্বীরা। তার বিপরীতে দাঁড়িয়েছেন দুই সতীর্থ বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।
যদিও কাজী সালাউদ্দিনের দুই প্রতিদ্বন্দ্বীকে শুরু থেকেই দুর্বল ভেবে আসছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় কারণ, বাকি দুই সভাপতি প্রার্থীই নির্বাচন করছেন এককভাবে, কোনো প্যানেল থেকে নয়। যদিও কাজী সালাউদ্দিন নিজে জানিয়েছেন, প্রতিপক্ষকে তিনি কখনোই দুর্বল ভাবেন না।
তবে খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের কারণে কিছুটা চাপ অনুভব করছেন বর্তমান সভাপতি। তবে জয়ের আশাবাদি তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমি সবসময় নির্বাচনে জয়ী হয়ে আসছি। ফলে এবারও জয়লাভ করবো বলে আমার আত্মবিশ্বাস। আরেকবার সভাপতি হয়ে অসামাপ্ত কাজগুলো শেষ করতে চাই।’সেজন্যই মূলত এ নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান এই কিংবদন্তী ফুটবলার।
অপরদিকে, বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসলে সবারই চাওয়া। পত্রিকার পাতা, সোশ্যাল মিডিয়ার ওয়াল- সর্বক্ষেত্রে একটাই আওয়াজ, পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশের ফুটবলের ভাগ্য বদলাতে হলে এই পরিবর্তন না হলে হবে না। কিন্তু যে পরিবর্তন সবাই চান, সেই পরিবর্তন কি আদৌ সম্ভব?
২১ সদস্যের কার্য্যনির্বাহী কমিটির ১৫ জন এবার সালাউদ্দিনের প্যানেল থেকে নির্বাচন করছেন। আর বাকী ছয়জন নতুন মুখ। সহ-সভাপতি পদে আগের কমিটি থেকে সালাহউদ্দিনের প্যানেলে শুধুমাত্র কাজী নাবিল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রমোশন পেয়ে সালাহউদ্দিনের প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম বাবু, বাকী দুইজন নতুন মুখ হচ্ছেন বসুন্ধরা কিংস এর সভাপতি ইমরুল হাসান ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক। বর্তমান সহ-সভাপতি তাবিথ আওয়াল আগের মতই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঐ পদে নির্বাচন করছেন। সালাহউদ্দিনের প্যানেল থেকে সদস্য হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন চার নতুন মুখ। এরা হচ্ছেন, আসাদুজ্জামান মিঠু (যশোর), কামরুল হাসান হিল্টন (সিরাজগঞ্জ), সৈয়দ রিয়াজুল করিম (ফকিরের পুল ইয়ংমেন্স ক্লাব) ও ইমতিয়াজ হামিদ সবুজ (রহমতগঞ্জ এমএফএস)। বাকীরা বর্তমান কমিটিরই সদস্য।
কাজী সালাউদ্দিন নিজে এক সময়ের তুখোড় এবং দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনিও পরিবর্তনের আওয়াজ তুলে এসেছিলেন বাফুফের পরিচালনার দায়িত্বে। একটাই কৃতিত্ব তার, সারা বছর মাঠে ফুটবল রাখতে পেরেছিলেন। এছাড়া বাংলাদেশের ফুটবলের আক্ষরিক কোনো পরিবর্তন ঘটেনি।
এ কারণে বাফুফেতে তার একযুগের একনায়কতন্ত্রের পরিবর্তন চান সবাই। কিন্তু যে সমন্বয় পরিষদ সালাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচন করছে, সেই পরিষদের সভাপতি প্রার্থীই নেই। শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে তাদের সর্বোচ্চ প্রার্থী হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি। অপরদিকে সভাপতি পদে অপর স্বতন্ত্র প্রার্থী বাদল রায় ভোটের মাঠে থাকবেন না ঘোষণা দিলেও শেষ মুহূর্তে লড়াইয়ে ফিরে এসে চমক লাগিয়ে দিয়েছেন।
নির্বাচনের আগে সকাল ১১টায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে রয়েছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এরপর দুপুর ২টা থেকে শুরু হবে ব্যালট বক্সে ভোটের লড়াই, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাত গড়াতেই জানা যাবে আগামী চার বছরের জন্য কারা আসছেন বাফুফে পরিচালনায়।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
