নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯
টেকসই উন্নয়ন নীতি ও পরিকল্পনা নেওয়ার স্বার্থে দেশের মোট জনসংখ্যার প্রকৃত ও সঠিক হিসাব প্রয়োজন। প্রায় ১০ বছর জনশুমারি না হওয়ায় বর্তমানে মোট জনসংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই। এরই পরিপ্রেক্ষিতে আদমশুমারি বা জনশুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চলবে গৃহগণনাও। ডিজিটাল পদ্ধতিতে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পরিচালনা করা হবে এবারের শুমারি। এ কাজে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সহযোগিতা নেওয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে আগামী বছর ১৭ মার্চ থেকে। এ দিন থেকেই জনশুমারি পরিচালনার কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুমোদনও দিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিবেচনার জন্য জাতীয় এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি উপস্থাপন করা হবে। আজ মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং একনেকেরও চেয়ারপারসন শেখ হাসিনা।
জনশুমারি ও গৃহগণনা নামের এই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগ। মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অনুমোদিত প্রকল্পের তালিকায় রয়েছে এটি। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭৬১ কোটি ৭৯ লাখ টাকা। জানা গেছে, প্রকল্পের প্রাথমিক উন্নয়ন পরিকল্পনা ডিপিপিতে সাড়ে তিন হাজার কোটি টাকার ব্যয় প্রস্তাব করা হয়। পরে মন্ত্রীর দপ্তর এবং প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) পর্যালোচনায় ব্যয় কমিয়ে আনা হয়। ব্যয়ের বড় অংশ জোগান দেবে সরকার। এক হাজার ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকাই সরকারের নিজস্ব। বাকি ১৮৩ কোটি টাকা যৌথভাবে জোগান দিচ্ছে ইউএনএফপিএ, ইউএসএইড, ইউনিসেফ ও ডিএফআইডি।
২০২৪ সালে গণনা শেষে শুমারির প্রতিবেদন প্রকাশ করা হবে। বিবিএস সূত্রে জানা গেছে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে শুমারি পরিচালনায় নাসার সহযোগিতা নেওয়া হবে। এ পদ্ধতিতে দশমিক ৫ মিটার এলাকাও চিহ্নিত করা যাবে সহজে। ফলে শুমারি সঠিক এবং নির্ভুল হবে। সাত দিনে মাঠ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু এর পেছনে থাকবে তিন বছরের প্রস্তুতি ও প্রশিক্ষণ। সব তথ্য সংগ্রহ করতে ইন্টারনেট, কম্পিউটার, ট্যাবসহ আধুনিক ডিভাইস ব্যবহার করা হবে। তথ্যগুলোর সংরক্ষণও ব্যবহার সহায়ক হবে। যাতে যে কেউ চাইলে প্রয়োজনীয় পরিসংখ্যান সেবা নিতে পারেন।
এবারের শুমারিতে বিস্তারিত আর্থসামাজিক তথ্যও সংগ্রহ করা হবে। এতে ব্যক্তি ও সামষ্টিক পর্যায়ে পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন কর্মকা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য তথ্যও সংগ্রহ করা হবে। এ ছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য তথ্য সরবরাহ করা হবে। সামাজিক বৈষম্য দূর করতে জাতীয় সম্পদের বণ্টন ও কোটা নির্ধারণে এ তথ্য কাজে লাগানো হবে। যাতে সঠিক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হয়। এ ছাড়া শুমারির তথ্যের ভিত্তিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, দারিদ্র্য দূরীকরণে একটি 'দারিদ্র্য মানচিত্র' করাসহ অন্যান্য উন্নয়ন পদক্ষেপ নেওয়া সহজ হবে। এবারই প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হবে এই জনশুমারিতে। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকরাও গণনার আওতায় থাকবেন। এতে প্রকৃত জনসংখ্যা এবং ভোগের আওতায় থাকা মোট মানুষের সংখ্যা জানা যাবে। শুমারির আওতায় প্রতিটি পরিবার ও সব মানুষকে আনতে একটি নির্দিষ্ট তারিখে গণনা শুরু করা হবে।
দেশে প্রতি ১০ বছর পরপর জনশুমারি হয়। সর্বশেষ ২০১১ সালে জনশুমারি হয়েছিল। সেই শুমারিতে জনসংখ্যা পাওয়া গেছে ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। ২০১৩ সালের আগ পর্যন্ত জনশুমারিকে 'আদমশুমারি' বলা হতো। ২০১৩ সালে পরিসংখ্যান আইনের মাধ্যমে আদমশুমারিকে জনশুমারি বলার বিধান করা হয়। ১৯৭৪ সালে দেশে প্রথমবারের মতো জনশুমারি হয়। ১৯৮১ সাল থেকে জনশুমারি ও গৃহগণনা শুরু হয় এক জরিপের মাধ্যমে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
