ছাত্রলীগ নেতাদের বিচার চেয়ে’ কৃষক লীগ থেকে বহিষ্কার
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০
কৃষক লীগ থেকে বহিষ্কৃত হলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। চার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে বিচার দাবি করে সংবাদ সম্মেলন করার ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কৃত হন তিনি।
গত ২৪ আগস্ট নিজ বাসায় ছাত্রলীগের চার নেতার হাতে লাঞ্ছিত হওয়া ও শ্লীলতাহানির অভিযোগ এনে ২৯ আগস্ট সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা কৃষক লীগের মহিলা সম্পাদিকা নাসরিন।
সংবাদ সম্মেলনে এই জনপ্রতিনিধি বিভিন্ন অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্যে বলেন, ‘২৪ আগস্ট রাত ৯টার দিকে উপজেলা পরিষদের টিউবওয়েল বসানো নিয়ে আমার বাসায় এক সভা চলার সময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজনের ছত্রছায়ায় তাঁরই লালিত ছাত্রলীগের চার নেতা বাসায় হামলা করে। এ সময় বাসার ভেতরে ভাঙচুরসহ আমাকে শ্লীলতাহানিরও চেষ্টা চালায়। রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুর রহমান বাপ্পী, জেলা ছাত্রলীগের সহসম্পাদক আনোয়ার হোসেন কায়সার, জেলা ছাত্রলীগের সদস্য ইমরুল উদ্দিন, রাঙামাটি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিনসহ ১০-১৫ জন মিলে আমাকে দরজার ভেতরে থেকে ছিটকিনি দিয়ে আটকে ছুরি, রড দিয়ে আঘাত করে। এমনকি আমার নাবালিকা মেয়েকে নির্যাতন করে গায়ের কাপড় ছিঁড়ে ফেলে। এদের মধ্যে মেজবাহ উদ্দিন আমার বিল্ডিংয়ে ভাড়া থাকে। দীর্ঘদিন ধরে সে ভাড়া দেয় না। ভাড়া চাইলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
নাসরিন ইসলাম আরো বলেন, ‘এসব বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলেও এখনো মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়নি অভিযোগটি। আমি নিজেই আওয়ামী লীগের রাজনীতি করি, আওয়ামী লীগের সমর্থনে ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছি। ছাত্রলীগের এসব কতিপয় সন্ত্রাসীর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব কর্মকাণ্ডে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।’ বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনের পরদিনই ৩০ আগস্ট রাতে রাঙামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আকতার ও সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা যৌথ স্বাক্ষরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক কর্মকাণ্ড প্রকাশের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে বাংলাদেশ কৃষক লীগ সদর উপজেলা কমিটির মহিলা সম্পাদিকা পদে দায়িত্ব পালন করা নাসরিক ইসলামকে অদ্য (৩০-০৮-২০২০) তারিখে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’
একই দিন পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি দীপক চাকমা ও সাধারণ সম্পাদক সুখময় চাকমা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘নাসরিন ইসলাম বর্তমানে আমাদের কোনো কমিটিতে নাই, সদস্য পদেও নাই। তাই তাঁর কোনো কাজের দায়ভার সদর উপজেলা আওয়ামী লীগ বহন করবে না।’
বিচার চেয়ে উল্টো বহিষ্কার হওয়ার ঘটনায় বিস্মিত নাসরিন ইসলাম বলেন, ‘২৪ আগস্ট রাতে ঘটনার পর আমি দলের সব নেতার কাছে বিচার দিয়েছি, সবাইকে জানিয়েছি। কেউ কোনো উদ্যোগ নেয় নাই। এমনকি আমি থানায় যে অভিযোগ করেছি, তারাও চাপের কথা বলে মামলা নেয়নি, সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছে। নিজের দলের নেতা, স্থানীয় প্রশাসন, সবার কাছে জানানোর পরও কোনো প্রতিকার না পেয়ে ২৯ আগস্ট আমি বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছি। অথচ বিচার না করে উল্টো দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে আমাকেই বহিষ্কার করা হলো! বিচার আর কার কাছে পাব? অথচ কদিন আগে কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গাছ চুরির মামলায় দণ্ডিত হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হলেও তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়নি। জেলা ছাত্রলীগের এক নেতা একজনকে মারধরের ঘটনায় দণ্ডিত হলে তাঁকেও বহিষ্কার করা হয়নি। অথচ আমি নারী বলে এবং অন্যায়ের শিকার হওয়া সত্ত্বেও আমাকেই উল্টো বহিষ্কৃত হতে হলো।’
‘অভিযুক্ত চারজনের মধ্যে দুজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমিরউদ্দিনের ছেলে এবং ঘটনার সঙ্গে জড়িতরা সবাই জেলা ছাত্রলীগ সভাপতি সুজনের অনুসারী। তাই আমি ন্যায়বিচার না পেয়ে উল্টো বহিষ্কৃত হলাম।’
নাসরিন বলেন, ‘আমাকে বহিষ্কার করা হয়েছে, আমিই জানি না। ঘটনার সঙ্গে জড়িতরাই ফেসবুকে আওয়ামী লীগ ও কৃষক লীগের চিঠি প্রচার করে বেড়াচ্ছে।’
এ প্রসঙ্গে রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা বলেন, ‘সদর উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে নাসরিন ইসলাম সাংস্কৃতিক সম্পাদক হলেও যেহেতু ওই কমিটি এখনো অনুমোদন পায়নি, তাই তিনি আমাদের কেউ নন।’
তাহলে কীভাবে নাসরিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো প্রার্থী ছিল না, তাই বিশেষ পরিপ্রেক্ষিতে তাঁকে মনোনয়ন দিয়েছি।’
‘ফেসবুকে বিভিন্নজনের পোস্ট দেখেই নাসরিনকে বহিষ্কার করা হয়েছে’ স্বীকার করে দীপক চাকমা বলেন, ‘তিনি দোষী নাকি নির্দোষ, সেটা আমি জানি না। তদন্ত করে যে বা যারা দোষী, তাদের খুঁজে বের করুক প্রশাসন।’
অন্যদিকে নাসরিনকে বহিষ্কার করা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা বলেন, ‘তাঁর (নাসরিন ইসলাম) কারণে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে এবং তাই তাঁকে সাময়িক বরখাস্ত করেছি। তিনি নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে পারেন, তবে তখন সেটা দেখা যাবে।’
অভিযোগ প্রমাণ ছাড়াই তবে কেন শাস্তি দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে উদয় শংকর বলেন, ‘এটা তো সাময়িক বহিষ্কার।’ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদেরও বহিষ্কার করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের নীতি-আদর্শ মেনে বহিষ্কার করেছি, তারা কী করবে, সেটা তাদেরই ভাবা উচিত।’
রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান বলেছেন, ‘বিষয়টি স্পর্শকাতর এবং দলীয় সিদ্ধান্তের বিষয়। দল যে সিদ্ধান্ত নেবে, সেটার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। তাই এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
গত ২৪ আগস্ট রাত ৯টার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি সুজনের অনুসারী নেতাকর্মীরা একটি ভিডিও আপলোড করে। যাতে দেখা যায়, রাঙামাটি শহরের আলম ডকইয়ার্ড এলাকায় ভাইস চেয়ারম্যানের বাসায় একদল ছাত্রলীগ কর্মী, পুলিশ এবং ভাইস চেয়ারম্যান নাসরিন বাদানুবাদ করছেন। এ সময় ঘটনাস্থলে সুজনের প্রতিদ্বন্দ্বী রাঙামাটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বাপ্পীর অনুসারী বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নূরে আলমকেও দেখা গেছে।
নাসরিনের অভিযোগ, ছাত্রলীগ নেতা নূরে আলমের সঙ্গে বাসায় বসে টিউবওয়েল নিয়ে কথা বলার সময় তাদের প্রতিদ্বন্দ্বী পক্ষের ছাত্রলীগ নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিকভাবে হেয় করার জন্যই নিজেরা বাসার দরজায় তালা দেয়। এরপর লোকজন ডেকে এনে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে।
অন্যদিকে সুজন অনুসারীদের অভিযোগ, ভাইস চেয়ারম্যান নাসরিন ‘অসামাজিক কাজ’-এ লিপ্ত ছিলেন।
তবে সেই সময় ঘটনাস্থলে যাওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান বলেছেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে দেখি ভাইস চেয়ারম্যানের বাসার সামনে কিছু ছেলে দাঁড়িয়ে আছে এবং ওনার বাসা বাইরে থেকে হুক লাগানো। আমরা দরজা খুলে দেখি ভাইস চেয়ারম্যান প্রকল্পের কিছু কাগজপত্র দেখছেন। বাইরে থেকে যে দরজা বন্ধ, সেটি তখনো তিনি জানেন বলে মনে হয়নি। আমাদের কাছে অস্বাভাবিক কোনো কিছুই চোখে পড়েনি। তবে বাইরে থেকে দরজা বন্ধ করার বিষয়টির কারণে উনি প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোও হৈচৈ করছিল। পরে আমরা তাদের সরিয়ে দিই সেখান থেকে। এরপর ভাইস চেয়ারম্যান এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করেছেন, সেটির তদন্ত কর্মকর্তা হিসেবে আমি বিষয়টি তদন্ত করছি।’
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
