কন্যা সন্তানের মা হওয়া কি অপরাধ
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০
কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের একটি লেখার ওপর চোখ পড়ল। লেখাটির শিরোনাম ছিল ‘কন্যাসন্তানের মা হওয়াটাই যেন অপরাধ।’ বেশ কৌত‚হল নিয়ে পুরো লেখাটি পড়লাম এবং খুব মর্মাহত ও বিস্মিত হলাম। লেখাটির কিছু অংশ ছিল এ রকম- ‘কোন মা যদি পুত্র সন্তানের জন্ম দিতে ব্যর্থ হয় তবে সব দায় তার ঘাড়েই চাপে। তাকে উঠতে বসতে গঞ্জনা শুনতে হয়। লাঞ্ছনার শিকার হতে হয়।’ এরপর দেশের বিভিন্ন জায়গায় কন্যা সন্তান প্রসবকারিনী কয়েকজন মায়ের করুণ কাহিনী তুলে ধরা হয় রিপোর্টটিতে, যা পড়ে নিজের অজান্তেই চোখের কোণে পানি এসে পড়ে আর হৃদয়-পটে ভেসে ওঠে জাহেলী যুগের সে বর্বরতার চিত্র।
যে যুগে কন্যা সন্তানের পিতা হওয়া ছিল ভীষণ লজ্জার বিষয়। সমাজে তার মুখ দেখানো দায়। এমনকি আপন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখতেও বিন্দুমাত্র দ্বিধা হতো না। তাদের এই অবস্থা তুলে ধরে কোরআন মাজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শুনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে চেহারা লুকিয়ে রাখে। সে ভাবে, অপমান সহ্য করে তাকে রাখবে, না মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখ, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। (সূরা নাহল : ৫৮-৫৯)।
অপর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশতঃ কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যেসব রিযিক দিয়েছিলেন তা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে হারাম করেছে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি। (সূরা আনআম : ১৪০)।
এটা ছিল ইসলাম-পূর্ব জাহেলী যুগের চিত্র, যেখানে ছিল না শিক্ষা-দীক্ষা এবং তাহযিব ও তামাদ্দুন তথা প্রকৃত ভালো মানুষ হওয়ার বিষয়াদি, যা তাদেরকে সভ্য, ভদ্র ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে। কিন্তু বর্তমান সময়! বর্তমান যুগ! এ তো শিক্ষা-দীক্ষার যুগ! তাহযিব-তামাদ্দুনের যুগ। সভ্যতার যুগ! বিজ্ঞান-প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগ! এরপরও এরা কেন হিংস্র পশুর মতো আচরণ? তবে কি সভ্য সমাজে বসবাসকারী মানুষরুপী সে পশুর দল, যাদের বর্ণনা কোরআন মাজীদে আল্লাহ তাআলা দিয়েছেন এভাবে- ওরা তো পশুর ন্যায়; বরং তার চেয়েও নিকৃষ্ট।
এসব প্রশ্নের জবাব যদি হয় ‘না’ তাহলে এদের বলব, আপনারা কি কখনো আল্লাহ প্রদত্ত বিবেক-বুদ্ধি দিয়ে চিন্তা করেছেন যে, কন্যা সন্তান প্রসবের কারণে যে নারীর ওপর আমি অমানবিক নির্যাতন করছি, তার স্থানে যদি আমি অথবা আমার কোনো বোন বা মেয়ে হতো এবং সে আমার বা আমাদের ওপর অনুরূপ নির্যাতন চালাত তবে কি আমি বা আমরা তা মেনে নিতাম? অথবা তা সঠিক বলে বিবেচনা করতাম? কিংবা তাকে সভ্য মানুষ বলে মনে করতাম? আপনারা কি কখনো চিন্তা করেছেন যে, সন্তান দেয়া, না দেওয়া, কিংবা মেয়ের পরিবর্তে ছেলে বা ছেলের পরিবর্তে মেয়ে সন্তান প্রসব করায় মায়ের কোনো এখতিয়ার ও ক্ষমতা নেই। এ বিষয়ে পূর্ণ এখতিয়ার ও ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। কোনো মানুষ তথা মাখলুকের নয়।
কোরআন মাজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তাআলারই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধা করে রাখেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, ক্ষমতাবান। (সূরা শুরা : ৪৯-৫০)।
আল্লাহ তাআলার উপরোক্ত সুস্পষ্ট ঘোষণার পরও যদি কোনো দুরাচার, হতভাগা স্বামী কিংবা নির্যাতনে অংশগ্রহণকারী ব্যক্তির বুঝে না আসে এবং এই বর্বর আচরণ থেকে বিরত না থাকে তাহলে তাদের বলব, নিরপরাধ মায়ের উপর কন্যাসন্তান প্রসব হেতু আপনার এই জুলুম ও নির্যাতনের উপযুক্ত শাস্তি পেতে সেই দিনের অপেক্ষায় থাকুন, যেদিন আপনার সকল ক্ষমতা ও অহঙ্কার চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে তখন প্রতিটি জালিম চিৎকার করে বলতে থাকবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে (এই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে) বের করুন, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা আর করব না। (আল্লাহ তাআলা বলবেন) আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় (তা নিয়ে) চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারী এসেছিল। অতএব (শাস্তি) আস্বাদন করো। (আজ) জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। (সূরা ফাতির : ৩৭)।
(মাওলানা আবুল কাসেম আযহারী )
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- ইসলামে যে ১৪ নারীর সঙ্গে বিবাহ হারাম!
- আরবি মাসের নাম এবং তার অর্থ
- মদের বোতলে রাখা পানি পানের বিধান কী?
- জেনে নিন কোরআনে চুমু দেয়া কি জায়েজ?
- মোনাজাতে কান্না করলে কি গুনাহ হবে?
- নারীর গোপন ভিডিও বা ছবি নিয়ে ইসলাম যা বলে
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- তালাক বা বিবাহ বিচ্ছেদ
- মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
- দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
- মসজিদে নববীর আদর্শ ও আমাদের মসজিদ
- যেভাবে কবর জিয়ারত করবেন
- আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক
- ঝুলন্ত মসজিদ হবে কাবার পাশে
- শরীরে ট্যাটু আঁকা হারাম
