এত সংকটে কখনও পড়েননি সাকিব
রুহুল আমিন
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯
ক্রিকেটারদের আন্দোলনের পর থেকে নানা ইস্যুতে সবচেয়ে বেশি আলোচনায় জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যমের ‘হটকেক’ ইস্যু এখন বিশ্বসেরা অলরাউন্ডার!
ভারত সফরে সাকিবের অংশগ্রহণে অনিশ্চয়তা থেকে শুরু করে এখন ফিক্সিং ইস্যুতেও তার নামটি জড়িয়েছে সবশেষ।
জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার অভিযোগে নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব। জানা গেছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। এর ফলে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি।
আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি আইসিসি জানাবে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।
পাশাপাশি ক্রিকেটারদের ধর্মঘট চলাকালে একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।
বিসিবি’র সঙ্গে সাকিব আল হাসানের মুখোমুখি অবস্থান এখন। কিন্তু এটাই কি প্রথম? এত বড় সংকটে কি কখনও পরেছেন তারকা ক্রিকেটার?
ইতিহাস বলছে, সাকিব আল হাসানের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব নিয়মিত ঘটনা।
শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালে একটি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান টেলিভিশন ক্যামেরার দিকে একটি অঙ্গভঙ্গি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে আলোচনার ঝড় ওঠে।
এরপর সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি।
এছাড়া, বোর্ডের শৃঙ্খলাভঙ্গ ও আচরণগত সমস্যার অভিযোগে ২০১৪ সালের ৭ জুলাই সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি।
শাস্তি হিসেবে পরবর্তী দেড় বছর দেশের বাইরে কোনও টুর্নামেন্টে খেলার জন্য এই অলরাউন্ডারকে অনাপত্তিপত্র না দেয়ারও ঘোষণা দিয়েছিল বিসিবি। এরপর আবেদনের প্রেক্ষিতে সাকিব আল হাসানের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। এতে দেশের হয়ে জাতীয় দলে ও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষেত্রে সাকিবের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তিন মাস কমে যায়।
এরপর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর সাকিব তার নিজ ফেসবুকে ব্যখ্যা দেন।
এছাড়াও সাকিবকে নিয়ে রয়েছে আরও বেশ কিছু অভিযোগ। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে যে আনুষ্ঠানিক ছবি তোলার আয়োজন করা হয় সেখানে অংশ নেননি সাকিব আল হাসান।
গত ২৯ এপ্রিল ঢাকায় মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে এই আয়োজন হয়, যেখানে সাকিব স্টেডিয়ামে গিয়েছিলেন ঠিকই কিন্তু ফটোসেশনে অংশ না নিয়ে বেরিয়ে যান।
অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ও পরে সাকিব আল হাসান অধিনায়কত্ব নিয়ে অনীহা প্রকাশ করেন। বলেন, এই বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করার আছে।
তখন নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, টেস্ট খেলতে না চাওয়ার কারণেই সাকিব অধিনায়কত্ব নিয়ে অনীহা প্রকাশ করেন।
এর আগে ২০১৭ সালে সেপ্টেম্বরে টেস্ট থেকে বিশ্রাম নিতে ছয় মাসের ছুটি চেয়েছিলেন সাকিব। বিসিবি তখন তিন মাসের ছুটি মঞ্জুর করেছিল। এজন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলা হয়নি সাকিব আল হাসানের।
সম্প্রতি ক্রিকেটারদের আন্দোলনে নেতৃত্ব দেয়ার পর থেকেই আবার আলোচনায় এবারে বিশ্বকাপে বাংলাদেশের পারফরমার সাকিব আল হাসান। তবে সব মিলিয়ে চরম সংকটে আছেন সাকিব। এত সংকটে কখনও পড়েননি তারকা অলরাউন্ডার।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
