আইপিএলের কোটি টাকা হাতছাড়া হওয়ার আফসোস মোস্তাফিজের
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০
ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি ক্রিকেট প্র্যাকটিস তথা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের স্কিল ট্রেনিংটাও চলছিল ঠিকঠাক। এরই মধ্যে ২৪ ঘণ্টা আগে এলো শ্রীলঙ্কা সফর বাতিলের ঘোষণা। আর তাতে হতাশ ক্রিকেটারদের সবাই।
করোনার মধ্যেও মাঠে ফেরার আশায় নিজেদের তৈরি করছিলেন ক্রিকেটাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো বড় মিশন সামনে রেখে প্রস্তুতিটাও চলছিল পুরোদমে। তাতে ছেদ পড়ল। এ যেন আশাভঙ্গের বেদনায় দগ্ধ হওয়ার।
অধিনায়ক মুমিনুল হকের মন খুব খারাপ। তার ভাষায়, ‘প্রস্তুতি নিচ্ছিলাম। চেষ্টা ছিল মাঠে ফেরার আগে যতটা সম্ভব নিজেকে ভালো মতো তৈরি করার। সেই সাথে তাগিদও ছিল ভালো করার। কিন্তু তা আর হলো কই? এখন তো সফরই বাতিল হয়ে গেল। সবার মতো আমারও খুব খারাপ লাগছে।’
টেস্ট অধিনায়ক মুমিনুল একা নন; মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাইম হাসান- সবারই মন খারাপ।
একটু বেশিই মন খারাপ পেসার মোস্তাফিজের। সবার মতো কাটারমাস্টারও হতাশ। তারও মন খারাপ। পাশাপাশি একটা অন্যরকম আফসোস-আক্ষেপও আছে তার, যা নেই আর কারও।
বলার অপেক্ষা রাখে না, মোস্তাফিজের সামনে ছিল আইপিএল খেলার হাতছানি। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা কাটার মাস্টারকে এবারও পেতে আগ্রহী ছিল তিন বড় দল কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার ক্যাটাগরি অনুযায়ী প্রস্তাব ছিল ১ কোটি টাকার।
কিন্তু একই সময় শ্রীলঙ্কা সফর থাকায় বিসিবি থেকে আগেভাগেই না করে দেয়া হয়েছিল। এক কথায় অনুমতি মিলেনি আইপিএল খেলার। সে আফসোসটাই প্রবল হয়ে দেখা দিচ্ছে এখন। এখন নিজের মনকে প্রবোধ দেয়া কঠিন হচ্ছে মোস্তাফিজের।
অফার ছিল, কোটি টাকাও মিলত। কিন্তু যে সফর সামনে রেখে আইপিএল খেলতে যাওয়া হলো না, সেই সফর শেষ পর্যন্ত বাতিল হলো- এর চেয়ে আর আফসোসের কী থাকতে পারে? আজ (মঙ্গলবার) দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপে সে আফসোসের কথাই শোনান বাঁহাতি এ পেসার।
তার ভাষ্য, ‘কী আর করব বলুন? আমাদের সবার মন খারাপ। মাঠে ফেরার সুযোগ এসেছিল। মনে হচ্ছিল করোনার ভয়াল থাবার ভেতরেও আমরা আবার ক্রিকেটে ফিরব। আবার বল ও ব্যাট হাতে মাঠে নামব। টেস্ট খেলার আশায় প্রস্তুতিও নিচ্ছিলাম। আমি সাদা বলের চেয়ে লাল বলেই অনুশীলন করেছি বেশি। কিন্তু হায়! শেষ পর্যন্ত সফর বাতিল হয়ে গেল। সবার মতো আমারও মন খুব খারাপ।’
‘মন খারাপের পাশাপাশি আফসোসও হচ্ছে। কলকাতা ও মুম্বাই থেকে যোগাযোগ করেছিল। আমাকে পেতে খুবই উৎসাহী ছিল তারা। এ ছাড়া ব্যাঙ্গালুরু থেকেও শেষ দিকে ফোন করেছিল। শ্রীলঙ্কা সফর না থাকলে হয়তো আমি ঠিকই চলে যেতাম আইপিএল খেলতে। গেলে যে সব ম্যাচ খেলতে পারতাম তা বলব না। তবে দলের সঙ্গে থাকা হতো, প্র্যাকটিস করা যেত। নিজেকে ধীরে ধীরে তৈরি করতে পারতাম। এক সময় ম্যাচ খেলার সুযোগ চলে আসত। আমার ক্যাটাগরিতে প্রস্তাবটা ছিল ১ কোটি টাকার। তা থেকেও বঞ্চিত হলাম। সব মিলে খারাপই লাগছে।’
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
