৩১ ঘণ্টায় ৪ ভূমিকম্প: বিশেষজ্ঞরা বলছেন—ঢাকা মহা ঝুঁকিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা ও আশপাশে টানা ভূমিকম্পে রাজধানীর বড় বিপদের ইঙ্গিত আরও স্পষ্ট হচ্ছে। গত ৩১ ঘণ্টায় চারটি ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা মনে করছেন—ঢাকার নিকটবর্তী ফল্ট লাইনটি সক্রিয় হয়ে উঠেছে এবং বড় ধরনের ভূমিকম্প যে কোনো সময় হতে পারে।
শুক্রবার সকালে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতা এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয়। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে—যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে শক্তিশালী অনুভূত হওয়া কম্পন। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শ’র বেশি মানুষ আহত হন।
বড় ভূমিকম্পের ‘সতর্কসংকেত’
ভূমিকম্পবিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ভূ-অভ্যন্তরে যে ফাটলটি এতদিন ধরে আটকে ছিল, তা নড়তে শুরু করেছে। শক্তি বের হওয়ার এই প্রক্রিয়াই আফটারশক তৈরি করছে। তাঁর মতে, এই প্রাথমিক নড়াচড়া বড় ভূমিকম্পের পূর্বাভাস, আর সেটি ঘটতে খুব দূরে নয়।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আবার ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়। সাড়ে সাত ঘণ্টা পর ৪.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়, দুটির উৎসই নরসিংদী। সন্ধ্যায় বাড্ডা অঞ্চলে আরও একটি ৩.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
ঢাকার কাছে ভূকম্পনের সংখ্যা বাড়ছে
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে বাংলাদেশের ভেতরে ৩৯টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ১১টির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ৮৬ কিলোমিটারের মধ্যে, যা মোট ঘটনার ২৮ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর এত কাছে একের পর এক ভূকম্পন বড় ঝুঁকির দিকেই ইঙ্গিত করে।
লক্ষ্মীপুর, নরসিংদী, কুমিল্লা, পাবনা, টাঙ্গাইল, গাইবান্ধা, ঢাকা—এসব অঞ্চলেই সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, নরসিংদীতে একটি সাব-ফল্ট রয়েছে। আগে এটি ছোট আকারের মনে করা হলেও এখন বোঝা যাচ্ছে—সাব-ফল্টটি বড় এবং ঢাকার দিকে বিস্তৃত। ফলে রাজধানী বড় বিপদের মুখে।
রাতে বেশি ভূমিকম্প—ঝুঁকিও বেশি
গত পাঁচ বছরের ৩৯টি ভূমিকম্পের মধ্যে ২৩টি হয়েছে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে। বিশেষজ্ঞদের মতে, ঘুমন্ত মানুষ, বন্ধ ঘরবাড়ি ও সীমিত চলাচলের কারণে রাতে প্রাণহানির আশঙ্কা আরও বেশি।
ঢাকার বিপদের চার কারণ
বুয়েটের পুরকৌশলের অধ্যাপক রাকিব হাসান ঢাকার ঝুঁকিকে চার ভাগে ব্যাখ্যা করেন—
-
উৎপত্তিস্থলের ঢাকার খুব কাছে থাকা
-
নিচু জায়গায় ভরাট মাটিতে শহর বিস্তার
-
ভবন নির্মাণে ইমারত বিধিমালা ও কোড না মানা
-
অতিরিক্ত জনঘনত্ব
তার মতে, এই চারটি বিষয় মিলেই ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতি কোথায়?
২০১৬ সালে রাজধানীতে ন্যাশনাল অপারেশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনো কাজ শুরুই হয়নি। জায়গা বরাদ্দ থাকলেও নির্মাণসামগ্রী রাখার অতিরিক্ত জায়গার অভাবে প্রকল্প আটকে আছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, সরঞ্জাম সংগ্রহের কাজ চলছে, কিন্তু বড় দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা এখনো যথেষ্ট নয়। শুধু উপকূলে ৮০ হাজার স্বেচ্ছাসেবক থাকলেও নগরে প্রশিক্ষিত কর্মীর সংখ্যা এখনও কম।
দুর্যোগ ফোরামের সদস্যসচিব গওহর নঈম ওয়ারা বলেন, দুর্যোগের তথ্য আসতে প্রায় এক দিন লেগেছে, যা দুর্যোগ ব্যবস্থাপনার গভীর দুর্বলতা। তাঁর মতে, স্কুল–কলেজের পাঠ্যসূচিতে ভূমিকম্প সচেতনতা যোগ করা জরুরি।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপির ঝুলিত
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
