শেষ পর্যন্ত এনসিপি ইতিবাচক অবস্থানে আসবে, আশা সিইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫
শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না– দলটির নেতাদের এ বক্তব্যের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, চব্বিশের আন্দোলনে সক্রিয়ভাবে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের দল এনসিপি। তাদের আমি দেশপ্রেমিক হিসেবে জানি। আমি মনে করি না, এনসিপি গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে। বরং গণতন্ত্রের উত্তরণ যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, সে পরিবেশ তৈরিতে তারা সম্মতি দেবে। রাজনীতিতে কোনো অবস্থান চূড়ান্ত নয়। আশা করছি, শেষ পর্যন্ত এনসিপি ইতিবাচক অবস্থানে আসবে। রোববার চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
কমিশন চাইলে প্রতীক কমাতে বা বাড়াতে পারে বলে জানিয়ে তিনি বলেন, কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যায়নি। সুযোগ থাকলেও প্রতীক কমানো বা বাড়ানোর বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।
নগরীর কাজীর দেউড়ির সার্কিট হাউসে মতবিনিময়ে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সংঘাত ছাড়া, সারাদেশের মব ভায়োলেন্স ও সংসদ নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমের অপব্যবহার নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ প্রমুখ।
সিইসি বলেন, দল নিবন্ধনের সময়ই কমিশনের নির্ধারিত প্রতীক তালিকা থেকে একটি নিতে বলা হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি। শাপলা তালিকায় নেই বলে এনসিপিকে দিতে পারিনি।
নাসির উদ্দিন বলেন, আমরা রাতে নয়, সবার সামনে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এ বিষয়ে আমাদের নিয়তে কোনো ত্রুটি নেই। আমরা একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে চাই। সাংবাদিক, ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী– সবাই মিলে এ লক্ষ্য অর্জন সম্ভব।
তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আমাদের লক্ষ্য, নারী-পুরুষনির্বিশেষে প্রত্যেক ভোটার যেন নিরাপদ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
ঘটনা ঘটলে তা যাচাই করে প্রচারের আহ্বান জানিয়ে সিইসি বলেন, সামাজিক মাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে আমরা একটি বিশেষ সেল করেছি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ এর সঙ্গে যুক্ত। বিশ্বে এআইয়ের অপব্যবহার এখন বড় চ্যালেঞ্জ। এআইয়ের মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ৫০ শতাংশ সোর্স শনাক্ত করা কঠিন। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, ভোটের দিন ইন্টারনেট বন্ধের। কিন্তু আমরা এর পক্ষপাতি নই। আমরা তথ্যের অবাধ প্রবাহ চাই।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে। বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটের সুযোগ দেশের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায় হবে। প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ভোট নেন; নিজেরা দিতে পারেন না। আমরা তাদের ভোটদানের ব্যবস্থা রাখছি।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
