রাজনৈতিক সমঝোতায় বড় বাধা পারস্পরিক অবিশ্বাস
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও গণভোটের সময় নির্ধারণে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েও সফল হচ্ছে না অন্তর্বর্তী সরকার। মূল কারণ, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ। রোববার পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামী নিজেদের অবস্থান থেকে সরেনি, যদিও জামায়াত বিএনপির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছে।
এ অবস্থায় আজ সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে, যেখানে সনদ বাস্তবায়ন পদ্ধতি, গণভোটের সময় এবং “নোট অব ডিসেন্ট” ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
উপদেষ্টা পরিষদের আগের বৈঠকে সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। একজন উপদেষ্টা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন বাতিল করে জোট শরিকদের প্রতীকে নির্বাচনের সুযোগ পুনর্বহাল নিয়েও আজ আলোচনা হতে পারে। বিএনপি চায় জোটের শরিকরা ধানের শীষ প্রতীকেই নির্বাচন করুক, কিন্তু আরপিওর সাম্প্রতিক সংশোধনী তা নিষিদ্ধ করেছে।
তিনজন উপদেষ্টা ও বিলুপ্ত ঐকমত্য কমিশনের দুই সদস্য জানিয়েছেন, সরকার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে। এতে বিএনপির প্রধান দাবি পূরণ হবে। অন্যদিকে, গণভোটে “নোট অব ডিসেন্ট” না রাখার মধ্য দিয়ে জামায়াতের দাবিও আংশিকভাবে মানা হতে পারে।
উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর বিষয়ে প্রধান উপদেষ্টা জোর দিচ্ছেন, যদিও বিএনপি এতে আপত্তি জানাচ্ছে। জামায়াত ও এনসিপি এই পদ্ধতির পক্ষে অনড়।
ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদের খসড়া অনুযায়ী, আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পাস না করলে তা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত বলে গণ্য হবে। বিএনপি বলছে, সংসদকে এভাবে বাধ্য করা যায় না। ফলে উপদেষ্টারা এই বাধ্যবাধকতা বাদ দিয়ে নির্দেশনামূলক আকারে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন।
আস্থাহীনতায় জট
উপদেষ্টারা জানিয়েছেন, কে আগে ছাড় দেবে তা নিয়ে দলগুলোর টানাপোড়েন চলছে। বিএনপি বলছে, জামায়াতকে আগে গণভোট ও নিম্নকক্ষে পিআর দাবিতে ছাড় দিতে হবে। অন্যদিকে জামায়াতের দাবি, বিএনপি আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কাঠামো ও উচ্চকক্ষের পিআর পদ্ধতি মেনে নিক।
রোববার জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সংবাদ সম্মেলনে বিএনপিকে আলোচনায় আহ্বান জানিয়ে আবারও তাদের ‘সংস্কারবিরোধী’ বলে আখ্যা দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “বিএনপি সংস্কার চায় না—এমন পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সংস্কার ভণ্ডুলের চেষ্টা করছে আর জামায়াত নির্বাচন বানচাল করতে চায়। এনসিপি বলছে, ২৭০ দিনের মধ্যে সংস্কার বাধ্যবাধকতা থাকলে গণভোটের সময় নিয়ে তাদের আপত্তি নেই—এটা নির্বাচনের আগে বা একই দিনেও হতে পারে।
বিএনপি এখনো নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে অবস্থান ধরে রেখেছে, অন্যদিকে জামায়াত তা নির্বাচনের আগেই চায়।
পিআর ও “নোট অব ডিসেন্ট” ইস্যুতে জট
সাত মাসের সংলাপ শেষে ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করলেও ৬১টি প্রস্তাবে অন্তত একটি দলের “নোট অব ডিসেন্ট” রয়েছে। ২২টি মৌলিক সংস্কারের মধ্যে ৯টিতেই বিএনপির আপত্তি। দলটি বলেছে, ক্ষমতায় গেলে সেসব বাস্তবায়ন করবে না।
ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশে “নোট অব ডিসেন্ট” বাদ দেওয়া হয়েছে। গণভোটের প্রস্তাব থাকবে শুধুমাত্র সনদ ও তার তপশিলে যুক্ত ৪৮টি সংস্কার প্রস্তাবের ওপর। বিএনপি এটিকে “প্রতারণা” বলছে, তবে জামায়াত ও এনসিপি চায় নভেম্বরে নোট অব ডিসেন্টবিহীন তপশিলের ওপর গণভোট হোক।
বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশিরভাগ উপদেষ্টা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক না করে পরবর্তী সংসদের সংবিধান সংস্কার পরিষদের জন্য নির্দেশনামূলক রাখা উচিত। তারা নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
আজ বিশেষ বৈঠক
আজ সোমবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হবে। দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। তবে গণভোটের সময়সূচি, আরপিও সংশোধন এবং রাজনৈতিক দলগুলোর দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে।
একজন উপদেষ্টা জানিয়েছেন, “এনসিপি এখন তুলনামূলক নমনীয় অবস্থানে আছে। জামায়াতকেও শেষ পর্যন্ত রাজি করানো সম্ভব হতে পারে। কিন্তু বিএনপি যদি পিআর ইস্যুতে অনড় থাকে, তাহলে সরকারের জন্য সমঝোতা কঠিন হবে।”
আইন মন্ত্রণালয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ার কাজ করছে। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হলেও আদেশ জারি করতে কয়েক দিন সময় লাগবে বলে জানা গেছে। সরকার আইনি পথে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারির সিদ্ধান্তে অটল রয়েছে, যদিও জামায়াত ও এনসিপি এ প্রক্রিয়ার বিরোধিতা করছে।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপির ঝুলিত
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
