মোঃ রিফাত হোসাইন

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০৩:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রবেশ ফটকের পাশে ৬ ককটেল উদ্ধার

রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল প্রবেশ ফটকের পাশ থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা দেড়টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিচারপতিদের মূল প্রবেশ ফটকের ডান পাশে অবিস্ফোরিত অবস্থায় কালো রঙের ছয়টি ককটেল পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খোকন মিয়া বলেন, অবিস্ফোরিত অবস্থায় ককটেলগুলো পাওয়া গেছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন