তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

সতর্কতা না মানায় হরমুজ প্রণালীর কাছে ইউরোপীয় ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান

সংগ্রহীত ছবি

ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, উপসাগরে থাকা ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘প্রিমা’-কে ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ এবং এলাকা অনিরাপদ, এমন বারবার সতর্কতা উপেক্ষা করার কারণে এই হামলা চালানো হয়েছে।

রোববার (৮ মার্চ) একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। সংগঠনটির সহকারী মহাসচিব জানিয়েছেন, বৈঠকে মধ্যপ্রাচ্যে আরব দেশের ভূখণ্ডে ইরানি হামলার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

মন্তব্য করুন