আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিলের নতুন সিদ্ধান্ত, যা জানালেন পেজেশকিয়ান

মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে সেসব দেশের বিরুদ্ধে আর পাল্টা হামলা চালাবে না ইরান।

শনিবার (৭ মার্চ) ইরানি সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মাসুদ পেজেশকিয়ান জানান, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গত বৃহস্পতিবার (৬ মার্চ) একটি সিদ্ধান্ত অনুমোদন করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে তেহরানও সেসব দেশে আর পাল্টা হামলা চালাবে না।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, গত কয়েক দিনে সংঘটিত হামলার ঘটনায় তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। রাজধানী তেহরান–এ চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়।

এর জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ নানা স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

মন্তব্য করুন