প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক অতিরিক্ত সচিব আজমল হোসেন (৮০)
১০ নভেম্বর রাত ৯টায় রাজধানীর মোহাম্মদপুরস্হ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, কলেজে অধ্যাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ১৯৭৯ সালে বিসিএস ১ম ব্যাচ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
নওগাঁর সাপাহার ও দিনাজপুরে কাহারোলের ইউএনও,বগুড়া ও নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক , শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব, সর্বশেষ নৌপরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গর্বিত সন্তান আজমল হোসেন ব্যাক্তিগত জীবনে একজন লেখক, সুবক্তা ও ঘরোয়া আলোচনায় মধ্যমনি ছিলেন । বাংলা একাডেমি থেকে উনার রচিত বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগে রেফারেন্স হিসেবে তালিকাভুক্ত ।
১২ নভেম্বর বৃহস্পতিবার লন্ডন প্রবাসী বড় ছেলে আনিসুজ্জাম রাজু দেশে ফেরার পর জানাজা শেযে রায়ের বাজার কবরস্থানে উনাকে দাফন করা হবে।
মন্তব্য করুন