মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক ৬

মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ ৬ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব অনুমোদনহীন ও ক্ষতিকারক প্রসাধনী জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীসহ ৬ জনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে নামিদামি ব্র্যান্ডের লেবেল লাগানো নকল লোশন, ক্রিম ও ফেসওয়াশ রয়েছে। আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনস্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

মন্তব্য করুন