প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৯ মার্চ) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থাপক ব্রায়ান কিলমেডের সঙ্গে আলাপের সময় ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রসঙ্গ ওঠে। তখন ট্রাম্প স্পষ্টভাবে জানান, এই নিয়োগে তিনি একেবারেই সন্তুষ্ট নন।
তবে ওই আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি উপস্থাপক কিলমেড। ফলে ট্রাম্প ঠিক কোন কারণে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ট্রাম্প নিজেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রকাশ্য মন্তব্য করেননি।
পর্যবেক্ষকদের ধারণা, নতুন নেতৃত্বে ইরানের নীতিতে আরও কঠোরতা আসতে পারে, এমন আশঙ্কা থেকেই ট্রাম্পের এই প্রতিক্রিয়া। বিশেষ করে দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন