প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:১৫ এ এম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা ভ্যাটসহ মূল্য। নতুন এ দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজও বহাল রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে এই মূল্য নির্ধারণ করেছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। আগের এই দরও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
এর আগে আরও দুই দফা সোনার দাম কমানো হয়েছিল। ধারাবাহিক এই দরপতনে দেশের বাজারে বিভিন্ন ক্যারেটের সোনার দাম আরও কমেছে।
মন্তব্য করুন