প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির প্রবীণ নেতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শিক্ষাবিষয়ক উপদেষ্টা, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের বিভাগীয় প্রধান, চট্টগ্রাম দক্ষিণ জেলার কৃতি সন্তান, ড. প্রফেসর সুকোমল বড়ুয়া কে দেখতে ঢাকা সামরিক হাসপাতালে ছুটে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ২২শে আগস্ট-২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রফেসর সুকোমল বড়ুয়া কে মহামান্য রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে যান এবং প্রফেসর সুকোমল বড়ুয়া শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় বসে প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও উপস্থিত সুকোমল বড়ুয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন বলে উনার পারিবারিক সূত্রে জানা গেছে। পরে রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রফেসর সুকোমল বড়ুয়ার চিকিৎসকদের সাথে কথা বলেন এবং প্রফেসর ড সুকোমল বড়ুয়ার শারীরিক সার্বিক পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ যে, ড. প্রফেসর সুকোমল বড়ুয়া বার্ধক্য জনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে বেশ কয়েকদিন থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েক দিন আগে উনার একটি মাইনর অপারেশনও হয়েছিল। বর্তমানে উনি মোটামুটি সুস্থ আছেন। উনার পরিবারের পক্ষ থেকে প্রফেসর ড সুকোমল বড়ুয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া / আশীর্বাদ কামনা করেছেন।
মন্তব্য করুন