মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৭ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
কোভিডে ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে শনাক্ত ১১ লাখ

কোভিডে ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে শনাক্ত ১১ লাখ

কোভিডে ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে শনাক্ত ১১ লাখ
বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় আরও ১০ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩ হাজার ৫৯৩ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৮৮ হাজার ৫২৬ জন। এসময় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর কোভিডজনিত অসুস্থতায় এ দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

১০:৫৪ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন

বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। কোচি সেলামাজ নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্তত ৩৬ বছর জেলে থাকতে হবে।

১০:৫১ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

অনাস্থা ভোটের মুখে ইমরান, বসছে অধিবেশন

অনাস্থা ভোটের মুখে ইমরান, বসছে অধিবেশন

অনাস্থা ভোটের মুখে ইমরান, বসছে অধিবেশন

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার মধ্যে শুরু হবে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন।

০৯:৩১ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

বৈদেশিক ঋণে সুদ-আসল পরিশোধে সফল বাংলাদেশ, ইতিবাচক উন্নয়ন সহযোগীরা

বৈদেশিক ঋণে সুদ-আসল পরিশোধে সফল বাংলাদেশ, ইতিবাচক উন্নয়ন সহযোগীরা

বৈদেশিক ঋণে সুদ-আসল পরিশোধে সফল বাংলাদেশ, ইতিবাচক উন্নয়ন সহযোগীরা

বৈদেশিক ঋণের সুদ-আসল পরিশোধে স্বাধীনতার পর থেকেই পারদর্শিতা দেখিয়ে আসছে বাংলাদেশ। শুধু ২০২০-২১ অর্থবছর ১৪১ দশমিক ৮৬ কোটি ডলার (প্রতি ডলার ৮৬ টাকা ধরে যা ১২ হাজার ২শ কোটি টাকা প্রায়) আসল পরিশোধ করেছে বাংলাদেশ। একই সময়ে বৈদেশিক ঋণে সুদ পরিশোধ করা হয়েছে ৪৯ দশমিক ৬১ কোটি ডলার (৪ হাজার ২৬৭ কোটি ১৪ লাখ টাকা প্রায়)। সব মিলিয়ে যা ১৬ হাজার ৪৬৭ কোটি টাকা। ঋণ পরিশোধের ধারায় উন্নয়ন সহযোগীরাও বাংলাদেশের প্রতি সব সময় ইতিবাচক।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে এ তথ্য জানা যায়।

০৯:১৭ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

থেমে থাকা বাসে ঘুমন্ত সুপারভাইজারকে পিটিয়ে হত্যা

থেমে থাকা বাসে ঘুমন্ত সুপারভাইজারকে পিটিয়ে হত্যা

থেমে থাকা বাসে ঘুমন্ত সুপারভাইজারকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইকোনো পরিবহনের একটি বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

০৯:১১ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

সৌদি রিয়ালের পরিবর্তে সাবানের প্যাকেট, প্রতারক গ্রেফতার

সৌদি রিয়ালের পরিবর্তে সাবানের প্যাকেট, প্রতারক গ্রেফতার

গ্রেফতার কবির সরদার
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতার ওই ব্যক্তির নাম কবির সরদার। এসময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১০০ সৌদি রিয়াল ও আত্মসাৎ করা ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

০৯:০৪ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

এএসপি হওয়ার মিথ্যা গল্প: কনস্টেবল হাকিমকে খুঁজছে পুলিশ

এএসপি হওয়ার মিথ্যা গল্প: কনস্টেবল হাকিমকে খুঁজছে পুলিশ

এএসপি হওয়ার মিথ্যা গল্প: কনস্টেবল হাকিমকে খুঁজছে পুলিশ

পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে (এএসপি) সুপারিশপ্রাপ্ত হয়েছেন দাবি করা কনস্টেবল হাকিমকে খুঁজছে পুলিশ। পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

০৯:০০ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৮

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৮

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৮

চট্টগ্রামের নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) রাত ১১টায় সিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

০৮:৫৪ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

মেডিকেলে চান্স পাওয়া সেই মারুফার পাশে র‌্যাব

মেডিকেলে চান্স পাওয়া সেই মারুফার পাশে র‌্যাব

মেডিকেলে চান্স পাওয়া সেই মারুফার পাশে র‌্যাব

মারুফার মেডিকেল কলেজে ভর্তিতে পাশে দাঁড়ালো র‌্যাব
জেলেপল্লীর দরিদ্র পরিবারের মারুফা খাতুন ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তার মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে বিষয়টি জানতে পেরে মারুফার পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

০৮:১৯ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি

শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি

শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি

শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। চলমান তীব্র অর্থনৈতিক সংকট মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিলে এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে দেশটির গার্মেন্টস, চা ও অন্যান্য ব্যবসায়ীরা চলতি বছরে ২০-৩০ শতাংশ রপ্তানি কমার ইঙ্গিত দিয়েছেন।

০৫:২৫ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

টিপু-প্রীতি হত্যায় ব্যবহৃত অস্ত্র-মোটরসাইকেলের যোগানদাতা কে? 

টিপু-প্রীতি হত্যায় ব্যবহৃত অস্ত্র-মোটরসাইকেলের যোগানদাতা কে? 

টিপু-প্রীতি হত্যায় ব্যবহৃত অস্ত্র-মোটরসাইকেলের যোগানদাতা কে? 

রাজধানীর শাহজাহানপুরে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের যোগানদাতা ব্যক্তিকে খুঁজছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নাম-পরিচয় না জানালেও ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর এবং তার আকৃতি ছোটখাটো গড়নের বলে জানিয়েছে ডিবি। এরইমধ্যে ওই ব্যক্তির বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।

০৫:২০ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

২৫৫ অনিবন্ধিত মোবাইলসহ পাঁচজন আটক

২৫৫ অনিবন্ধিত মোবাইলসহ পাঁচজন আটক

২৫৫ অনিবন্ধিত মোবাইলসহ পাঁচজন আটক
রাজধানীর পল্লবী থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব। এসময় চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), মো. ওমর ফারুক (৪০), মো. আব্দুল আজিজ (২৪), মো. কাওসারুল হক (২৭) ও মো. ফয়সাল হক (৩৬)।

০৫:১৬ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

মোটরসাইকেল কিনতে প্রেমিকাকে অপহরণের পর ৩ লাখ টাকা দাবি

মোটরসাইকেল কিনতে প্রেমিকাকে অপহরণের পর ৩ লাখ টাকা দাবি

এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা খন্দকার সাকিব সাদমানের কিন্তু, টাকা জোগাড় হচ্ছিল না। এসব নিয়ে দুই বন্ধুর সঙ্গে আলোচনা করেন সাদমান। একপর্যায়ে বন্ধুদের প্ররোচনায় নিজের প্রেমিকাকে অপহরণ করেন। অপহরণ করে প্রেমিকার বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন সাদমান।

০৫:১২ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

পবিত্র রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। ফলে প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।

০৫:০৭ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

দুধ-ডিম-মাংসের ভ্রাম্যমাণ গাড়িতে মধ্যবিত্তের লাইন

দুধ-ডিম-মাংসের ভ্রাম্যমাণ গাড়িতে মধ্যবিত্তের লাইন

দুধ-ডিম-মাংসের ভ্রাম্যমাণ গাড়িতে মধ্যবিত্তের লাইন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ গাড়ি থেকে সুলভ মূল্যে পণ্য সংগ্রহ করছেন অনেকেই
গৃহপরিচারিকার কাজ করেন ফিরোজা বেগম। পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড় এলাকায় ছেলেকে নিয়ে থাকেন তিনি। কোনো মতে মা-ছেলের সংসার চলে। এরইমধ্যে এবারের রমজান শুরুর আগে থেকেই ভোজ্যতেলের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। এর প্রভাব পড়েছে ফিরোজার পরিবারেও। তাই টিসিবির পণ্য কিংবা সরকারি-বেসরকারিভাবে কোনো পণ্য কমমূল্যে বিক্রি হলেই তা কিনতে লাইন ধরেন ফিরোজা।

০৫:০২ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

স্কাউটস দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্কাউটস দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্কাউটস দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি এবং প্রথমবারের মতাে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ডাক বিভাগ দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি উদ্বোধনী সিলমােহর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে এ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

০৭:৫৭ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী

গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 
ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৭:৩১ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

মিছিলের সঙ্গে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

মিছিলের সঙ্গে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ে গতকালের মিছিলের সঙ্গে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

০৭:২১ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

চাঁদা না দিলেই গুলি করতেন রিয়াজ বাহিনীর সদস্যরা

চাঁদা না দিলেই গুলি করতেন রিয়াজ বাহিনীর সদস্যরা

হত্যা, খুনসহ ১৫টি মামলার আসামি নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর মূলহোতা রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ ও তার ৪ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা।

০৩:১১ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

গরম আরও বাড়তে পারে, ৩ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

গরম আরও বাড়তে পারে, ৩ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

দিন ও রাতের তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

০৩:০৪ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

রাশিয়া থেকে নিজস্ব মুদ্রায় তেল-কয়লা কিনছে চীন

রাশিয়া থেকে নিজস্ব মুদ্রায় তেল-কয়লা কিনছে চীন

রাশিয়া থেকে নিজস্ব মুদ্রায় অর্থাৎ ইউয়ানে তেল-কয়লা কিনছে চীন। ইউক্রেনে হামলার পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। তবে এ সময় মস্কোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদার হয়েছে। অব্যাহত রয়েছে ব্যবসা-বাণিজ্য। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

০২:২৩ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা

রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা

ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা। দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

১১:৪০ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

দুদকের কার্যক্রমে ধীরগতি

দুদকের কার্যক্রমে ধীরগতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন নম্বর ও চিঠির মাধ্যমে আসা ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির অভিযোগ ক্রমেই কমছে। অন্যদিকে, করোনার অজুহাতে অভিযানও কমিয়েছে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট। মামলা ও দুর্নীতিবাজদের সম্পদ জব্দে গতি থাকলেও নবগঠিত গোয়েন্দা ইউনিট চলছে ধীরগতিতে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা ও লোকবলের অভাবে দুদকের প্রতিরোধমূলক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।

১১:০১ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

এবার পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভ্লাদিমির পুতিন ও তার দুই মেয়ে,
ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

১০:৩১ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার