সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
ভ্যাপসা গরমে হাঁসফাস, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

ভ্যাপসা গরমে হাঁসফাস, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

গরমে শ্রমজীবী মানুষের কষ্ট আরও বেশি
রোববার ঢাকার আকাশে দিনভরই ছিল মেঘের আনাগোনা। বেশিরভাগ সময়ই মেঘের আড়ালে মুখ লুকিয়ে ছিল সূর্য। কিন্তু এটি চরম গরমতম একটি দিন নগরবাসীর জন্য। ভ্যাপসা গরমে হাঁসফাস করছে মানুষ। শ্রমজীবী মানুষের কষ্টটা আরও বেশি।

০৮:৫৩ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

স্বাধীনতার পর ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে: আরেফিন সিদ্দিক

স্বাধীনতার পর ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে: আরেফিন সিদ্দিক

মুজিবনগর দিবসটির তাৎপর্য যেন মানুষ জানতে ও বুঝতে পারে তার জন্য আরো আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রোববার (১৭ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

০৮:৫১ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

‘বিশ্ববাণিজ্যে সক্ষমতা অর্জনে বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসতে হবে’

‘বিশ্ববাণিজ্যে সক্ষমতা অর্জনে বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসতে হবে’

পর্যটন ভবনে এক কর্মশালায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বিশ্ববাণিজ্যে সক্ষমতা অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকেও সমান তালে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৭ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে পর্যটন ভবনে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

০৭:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

গরমে ঈদের কেনাকাটায় সুতি কাপড়ে ক্রেতাদের ঝোঁক

গরমে ঈদের কেনাকাটায় সুতি কাপড়ে ক্রেতাদের ঝোঁক

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সব বয়সী মানুষের কেনাকাটার ধুম পড়েছে শপিংমল ও ফ্যাশন হাউজগুলোতে। তবে গরমের কারণে এবারের ঈদের কেনাকাটায় পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সুতির পোশাক।

০৭:২০ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

ঢাকায় অফিস সময় ও জনবল বাড়িয়েছে ভারতীয় ভিসা সেন্টার

ঢাকায় অফিস সময় ও জনবল বাড়িয়েছে ভারতীয় ভিসা সেন্টার

মারিওপোলে রোববারের মধ্যে আত্মসমর্পণের প্রস্তাব রাশিয়ার
কোভিডের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিলো ভারতের ট্যুরিস্ট ভিসা। কিছুদিন আগে তা খুললেও বন্ধ ছিলো স্থল বন্দর দিয়ে যাতায়াত। তবে সম্প্রতি সব বাঁধা ভেঙে পূর্বের ন্যায় স্বাভাবিক হয়েছে প্রায় সব রুট। আর তাতেই উপছে পড়া ভীড় লক্ষ করা গেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে। দীর্ঘ অপেক্ষা শেষে ভ্রমণ প্রিয় মানুষের যেনো আর তর সইছে না।

০৭:০৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

বাঁধ ভেঙ্গে গুরমার হাওরে ঢুকছে পানি

বাঁধ ভেঙ্গে গুরমার হাওরে ঢুকছে পানি

ভারী বৃষ্টিপাতের পর উজানে প্রবল ঢেউয়ে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। পানি ঢুকে ইতিমধ্যে হাওরের ৩ হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে।

০৪:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

মোবাইলে প্রেম করে তৃতীয় বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার রোমহর্

মোবাইলে প্রেম করে তৃতীয় বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার রোমহর্

মোবাইল ফোনে পরিচয়। পরিচয় থেকে প্রেম ও পরে বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মণি আক্তারকে (২২) যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করে পাষণ্ড স্বামী মো. সুমন (৩৫)।

০৩:৩০ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

পারিশ্রমিকের চারশ টাকা না পাওয়ায় খুন

পারিশ্রমিকের চারশ টাকা না পাওয়ায় খুন

চাকরির প্রথম দিন পারিশ্রমিক না দেওয়ায় রিয়াদ হোসেন নামে বাসের সুপারভাইজারকে খুন করেন শিক্ষানবিশ হেলপার ইউসুফ। গত ৯ এপ্রিল ঢাকা থেকে লক্ষীপুরগামী ইকোনো সার্ভিসের বাস লক্ষীপুর পৌঁছানোর পর বাসের মধ্যে এ ঘটনা ঘটে।

০২:০২ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতি’র বিষয়ে সতর্ক করলো রাশিয়া

যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতি’র বিষয়ে সতর্ক করলো রাশিয়া

যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পাঠানো দুই পাতার রুশ কূটনৈতিক নোটটি হাতে পেয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

০১:২৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

০১:০৮ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

  ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

  ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

০১:০৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

দুদিন পর বাড়তে পারে ঝড়-বৃষ্টি

দুদিন পর বাড়তে পারে ঝড়-বৃষ্টি

আগামী দুদিন পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। সিলেটে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

০১:০৪ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

ডিবি কর্মকর্তাকে মারধরের মামলায় ছাত্রলীগকর্মী গ্রেফতার

ডিবি কর্মকর্তাকে মারধরের মামলায় ছাত্রলীগকর্মী গ্রেফতার

রাজধানীর দক্ষিণখান এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তাকে (এএসআই) মারধরে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রিমন (২২) নামে ওই যুবক বিমানবন্দর থানা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

০১:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ফল ঘোষণায় আর কতদিন? 

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ফল ঘোষণায় আর কতদিন? 

ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দেন আইনজীবীরা
গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার পর পেরিয়েছে পুরো এক মাস। এখনো নির্বাচনের ফল ঘোষণা হয়নি। মূলত সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্বের জেরে এ অচলাবস্থা তৈরি হয়েছে।

১২:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

তালা ভেঙ্গে ইউপি কার্যালয় ব্যবহারের অভিযোগ পুলিশ মোতায়েন থানায় জি

তালা ভেঙ্গে ইউপি কার্যালয় ব্যবহারের অভিযোগ পুলিশ মোতায়েন থানায় জি


দেবীদ্বারে ইউপি কার্যালয়ের মিলনায়তনের তালা ভেঙ্গে আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা ‘সাংগঠনিক টিম’ ৬ এর প্রথম কর্মীসভা করার অভিযোগ পাওয়া গেছে। 
ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টায় উপজেলার ১২নং ভাণী ইউনিয়ন পরিষদ’র মিলনায়তনে।

১১:১৯ এএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবক সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি রাজু (৩৫) বলে নিশ্চিত করেছে র‌্যাব।

১০:০৬ এএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

সাড়ে তেরো বছরে উন্নয়নের সব সূচকে এগিয়েছে বাংলাদেশ

সাড়ে তেরো বছরে উন্নয়নের সব সূচকে এগিয়েছে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
বর্তমান সরকারের টানা তিন মেয়াদে গত সাড়ে তেরো বছরে উন্নয়নের সব সূচকে বাংলাদেশ অভূতপূর্বভাবে এগিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০:০০ এএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

১৭০০ টাকার শাড়ি ১৭ হাজার, অভিযানে ভোক্তা-অধিকার

১৭০০ টাকার শাড়ি ১৭ হাজার, অভিযানে ভোক্তা-অধিকার

রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে ১৭শ টাকা দামের শাড়ি বিক্রি হচ্ছিলো ১৭ হাজার টাকায়। এমন গোপন অভিযোগের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) সেখানে অভিযান পরিচালনা করে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

০৯:৫৪ এএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

সাতকানিয়ায় অস্ত্রসহ ভাড়াটে শুটার গ্রেফতার

সাতকানিয়ায় অস্ত্রসহ ভাড়াটে শুটার গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে মিজানুর রহমান (২৬) নামের এক ভাড়াটে শুটারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

০৯:৫১ এএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

ইরাকে মিনিবাস দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ১১

ইরাকে মিনিবাস দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ১১

ইরাকে একটি মিনিবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জনই শিক্ষক। শনিবার ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইফতার করে বাগদাদের দক্ষিণাঞ্চল থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

০৫:০২ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

নাফনদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

নাফনদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

নাফনদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক
ইয়াবাসহ আটক আব্দুল গাফফার
কক্সবাজারের টেকনাফে নদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ আব্দুল গাফফার নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

০৪:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

 ফুড ডেলিভারি ম্যানকে জুতাপেটা করলেন এক নারী

 ফুড ডেলিভারি ম্যানকে জুতাপেটা করলেন এক নারী

ধাক্কা দেওয়ার জেরে ফুড ডেলিভারি ম্যানকে রাস্তায় জুতাপেটা করলেন ভারতের মধ্যপ্রদেশের এক নারী। শনিবার (১৬ এপ্রিল) রাজ্যের জবলপুরের রাসেল চক এলাকায় এ ঘটনা ঘটে।

০৪:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

ইউক্রেনে ১৯০০ বেসামরিক লোক নিহত: জাতিসংঘ

ইউক্রেনে ১৯০০ বেসামরিক লোক নিহত: জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত এক হাজার নয়শ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটির দাবি, এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি।

০৪:২৪ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

আসামি ধরতে গিয়ে মারধর: যাত্রাবাড়ী থানার ৩ পুলিশ বরখাস্ত

আসামি ধরতে গিয়ে মারধর: যাত্রাবাড়ী থানার ৩ পুলিশ বরখাস্ত

আসামি ধরতে গিয়ে মারধর: যাত্রাবাড়ী থানার ৩ পুলিশ বরখাস্ত
আসামিদের নির্যাতনের চিত্র, সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া
রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করেছে পুলিশ।

০৪:১৩ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার