সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
‘মিথ্যা প্রচারে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন ইমরান খান’

‘মিথ্যা প্রচারে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন ইমরান খান’

কিস্তানের তথ্যমন্ত্রী ও মুসলিম লিগের-এন নেত্রী মরিয়ম আওরঙ্গজেব।
ইমরান খান ‘মিথ্যা প্রচারণা’ ছড়িয়ে দিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ও মুসলিম লিগের-এন নেত্রী মরিয়ম আওরঙ্গজেব।

০৩:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

প্রতিবেশী দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, আমাদেরও বাড়তে পারে: স্বাস্থ্যম

প্রতিবেশী দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, আমাদেরও বাড়তে পারে: স্বাস্থ্যম

বাংলা‌দে‌শের প্রতিবেশী দেশগুলোতে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তাই আমাদেরও সংক্রমণ বাড়ার আশঙ্কা র‌য়ে‌ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  


রোববার মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (নিপসম) অডিটরিয়ামে জাতীয় পুষ্টি দিবস ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

০৩:২২ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

জীবন বাঁচাতে ১২৫ কিলোমিটার হাঁটল মারিয়োপোলের পরিবার

জীবন বাঁচাতে ১২৫ কিলোমিটার হাঁটল মারিয়োপোলের পরিবার

রুশ হামলা থেকে জীবন বাঁচাতে ১২৫ কিলোমিটার হেঁটে ৪ সন্তান নিয়ে ইউক্রেনের মারিয়োপোল থেকে বাইরে বেরিয়ে আসেন এক দম্পতি।


ইউক্রেনের বিরুদ্ধে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই নিজেদের বাঙ্কারে বন্দি করেছিলেন ইয়েভগেনের পরিবার। শুধু খাবার আনতে বাইরে বেরোতেন। খবর এএফপির।

০৩:২০ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

 সেই জসিম এখন স্বাবলম্বী হওয়ার সংগ্রামে!

 সেই জসিম এখন স্বাবলম্বী হওয়ার সংগ্রামে!

নগরকান্দা (ফরিদপুর)

জসিম
জন্ম থেকেই দুটি হাত না থাকায় ‘পা দিয়ে লিখে’ এসএসসি পাশ করা সেই জসিম এখন স্বাবলম্বী হওয়ার সংগ্রামে নেমেছেন। 

০৩:০৫ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

এখনও রানা প্লাজার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় রোজিনাকে

এখনও রানা প্লাজার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় রোজিনাকে

রোজিনা
এখনও ভূমিকম্প বা জোরে শব্দ হলেই আঁতকে ওঠেন, এই বুঝি ভবনটা ধসে পড়ল। এমন আতঙ্ক নিয়েই জীবন কাটাচ্ছেন ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজাধসে ভুক্তভোগী রোজিনা আক্তার।

০২:৫৯ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

মশার উপদ্রবে অতিষ্ঠ কুমিল্লা নগরবাসী

মশার উপদ্রবে অতিষ্ঠ কুমিল্লা নগরবাসী

কুমিল্লায় নগরজুড়ে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। শুধু রাতেই নয়, দিনের আলোতেও মশার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নগরীর বাসিন্দাদের। গত ১৫ দিনে কুমিল্লায় মশা অনেক হারে বেড়েছে। 

০২:৫৬ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

নওয়াজ-বিলাওয়ালের মধ্যে যে কথা হলো 

নওয়াজ-বিলাওয়ালের মধ্যে যে কথা হলো 

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএলএম-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর মধ্যে দুদফা বৈঠক হয়েছে।  সম্প্রতি বিলাওয়ালের লন্ডন সফরে এ বৈঠক হয়।  দুই শীর্ষ নেতার এ বৈঠক পাকিস্তানের পরিবর্তিত রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হচ্ছে।  
 

০২:৫৪ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

একে একে প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন বিধবা রোকেয়ার সন্তানরা

একে একে প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন বিধবা রোকেয়ার সন্তানরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁ ইউনিয়নের নাজিমপুর গ্রামের অসহায় বিধবা রোকেয়া বেগম (৬০)। যে অজানা রোগে ২৫ বছর আগে মারা গেছেন তার স্বামী খলিলুর রহমান, সেই একই রোগে আক্রান্ত হয়ে এখন ঘরবন্দি তার সন্তানরা। 

০২:৫১ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

নিত্যপণ্যের দাম নিয়ে খেললে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের দাম নিয়ে খেললে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
মহামারির মধ্যে ‘সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা’ দেখা দিলেও আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্য মজুতদারদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যারা মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

০২:৪৮ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

ইয়াবা-হেরোইনসহ ৪৪ জনকে গ্রেফতার

ইয়াবা-হেরোইনসহ ৪৪ জনকে গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
ইয়াবা-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

০২:৪৭ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

শেষ রক্ষা হলো না শাল্লার ছায়ার হাওরের। 

শেষ রক্ষা হলো না শাল্লার ছায়ার হাওরের। 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৮১নং পিআইসির বাধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে সুবিশাল হাওর। কড়া তদারকি ও নজরদারীর মধ্যেও রাতে ওই বাধে লিকেজ হয়ে রবিবার ২৪এপ্রিল ভোরে বাধটি ভেঙ্গে যায়। আর বাধটি ভাঙ্গার পেছেনে পিআইসির লোকজনের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। তবে পিআইসির সভাপতি বরাবর এ অভিযোগ অস্বীকার করছেন। 

১২:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

কার স্বার্থে এসব সেতু

কার স্বার্থে এসব সেতু

সেতু
বান্দরবানের লামায় রূপসীপাড়াতে পোপা খালের উপরে নির্মিত সেতু। সংযোগ সড়ক না থাকায় এ সেতুতে উঠতে মই ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা -যুগান্তর
সেতু আছে, সংযোগ সড়ক নেই। দেশের ১২ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ১৯টি এমন সেতু দেখা গেছে। যাতায়াতে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য কোটি টাকা ব্যয়ে এসব সেতু নির্মাণ করা হলেও তা স্থানীয় জনগণের কোনো উপকারেই আসছে না। কোথাও সেতুতে উঠতে মই, কোথাও কাঠের সিঁড়ি ব্যবহার করছেন তারা। কোনো কোনো সেতু নির্মাণের পর তাতে আর মানুষের পা পড়েনি। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর।

১১:৪৮ এএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ৫০ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ৫০ শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক স্থান করে নিয়েছেন বিশ্বসেরা গবেষকদের  তালিকায়। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন গবেষক।

১০:৪০ এএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

বর্ষা ঘনিয়ে আসছে, ভাঙন আতঙ্কে মেঘনা উপকূলবাসী

বর্ষা ঘনিয়ে আসছে, ভাঙন আতঙ্কে মেঘনা উপকূলবাসী

বর্ষা ঘনিয়ে আসছে, সেই সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা উপকূলে ভাঙন আতঙ্কও বাড়ছে। এ আতঙ্কে নদী থেকে একটু দূরের মানুষও এখন শান্তিতে ঘুমাতে পারছেন না। থেমে থেমে ভেসে আসা ঝড়ো বাতাসের শব্দ তাদের কানে যেন ভাঙন আতঙ্কের ডাক দিচ্ছে।

১০:০৬ এএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

রানা প্লাজা ট্র্যাজেডি: বিচারকাজ কতদূর?

রানা প্লাজা ট্র্যাজেডি: বিচারকাজ কতদূর?

২০১৩ সালের এইদিনে সাভারের রানা প্লাজায় ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তেই ধসে পড়েছিল আটতলা ভবন। যেখানে অবৈধভাবে কারখানা করা হয়েছিল। সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছিলেন এক হাজার ১৩৪ জন। আহত হয়েছিলেন দুই হাজারের বেশি মানুষ। তাদের বেশিরভাগই ছিলেন পোশাকশ্রমিক। এ ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা হয়েছিল। এই দুটি মামলার এখন কী অবস্থা? 

১০:০১ এএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের মুসলিম নগর এলাকায় দুই বাসের মাঝে পড়ে মো. শফিকুল ইসলাম (১৮) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি নিহত হয়েছেন।

০৯:৫৫ এএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত, আটক এক

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত, আটক এক

  
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শরীফ (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

০৯:৫২ এএম, ২৪ এপ্রিল ২০২২ রোববার

১৫ মে থেকে কাস্টমস সেবায় হটলাইন চালু

১৫ মে থেকে কাস্টমস সেবায় হটলাইন চালু

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সংক্রান্ত সেবা প্রদানে এবার হটলাইন নম্বর চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন হটলাইন নম্বরটি হলো- ১৬১৩৪। আগামী ১৫মে থেকে ওই নম্বরে ফোন দিয়ে কাস্টমস সংক্রান্ত যেকোনো সেবা পাওয়া যাবে। এ কার্যক্রম প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। তবে এ সেবা পেতে নিয়মিত কল চার্জ প্রযোজ্য হবে।

০৩:৪৯ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে রূপা ও প্লাটিনামের দাম। গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই শতাংশের ওপরে কমে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪০ ডলারের ওপরে কমে ১৯৫০ ডলারের নিচে নেমেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হলেও আপাতত দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।

০৩:৪৫ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

দৌলতদিয়ায় ৮ কিলোমিটার জুড়ে যানজট

দৌলতদিয়ায় ৮ কিলোমিটার জুড়ে যানজট

নদীতে পানি বৃদ্ধির কারণে একটি ফেরিঘাট বন্ধ এবং আরেকটি ঘাটের সংস্কার কাজ চলমান থাকায় দৌলতদিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে।

শনিবার সকাল থেকে দৌলতদিয়া মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে এ যানজট দেখা গেছে। 

০১:৩৮ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

‘৭ ঘণ্টা দাঁড়ানো আর বসার মধ্যেই আছি

‘৭ ঘণ্টা দাঁড়ানো আর বসার মধ্যেই আছি

রামপুরা থেকে টিকিট নিতে আসা মো. হোসনে মোবারক এবং গাজীপুর থেকে আসা মো. রমজান
ঈদে বাড়ি ফিরতে অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে দীর্ঘ লাইন দেখা গেছে। সেহরির পর এসে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা। তবুও হাল ছাড়ছেন না, টিকিট নিয়েই বাসায় ফিরবেন তারা।

০১:৩৫ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

ঝড়-বৃষ্টি কমতে পারে, বাড়বে গরম

ঝড়-বৃষ্টি কমতে পারে, বাড়বে গরম

আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবণতা ক্রমেই কমতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে। এতে গরম বেড়ে জনজীবনে ফের অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে।

০১:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

ঈদে ৩২ হাজার ৯০৪ পরিবার পাচ্ছে উপহারের ঘর

ঈদে ৩২ হাজার ৯০৪ পরিবার পাচ্ছে উপহারের ঘর

তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এমন পরিকল্পনা ও কর্মসূচি নিয়েই নির্মাণ কাজ করছে আশ্রয়ণ-২ প্রকল্প। এরইমধ্যে অর্ধেক বাড়ি প্রস্তুত হয়ে গেছে। ২৬ এপ্রিল এগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০১:২৭ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

‘সার্বক্ষণিক’ সাধারণ সম্পাদক বেছে নিতে পারে আ.লীগ

‘সার্বক্ষণিক’ সাধারণ সম্পাদক বেছে নিতে পারে আ.লীগ

লক্ষ্য থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন

আওয়ামী লীগ
এবার একজন ‘সার্বক্ষণিক’ সাধারণ সম্পাদক বেছে নিতে পারে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন চিন্তা দলটির হাইকমান্ডের। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ নিবেদিতপ্রাণ একজন নেতার প্রয়োজন অনুভব করছে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ পদে।

যিনি শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, বর্তমানে কোনো সরকারি পদে নেই এবং দলের জন্য সার্বক্ষণিক কাজ করতে পারবেন। আওয়ামী লীগের উচ্চপর্যায় সূত্র যুগান্তরকে এই তথ্য জানিয়েছে। 

১২:৫৮ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার