প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অভিনেত্রী অপু বিশ্বাসের মন্তব্যের জেরে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। অপু বিশ্বাসের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন পরীমনি। দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি অবস্থান ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে অপু বিশ্বাসকে উদ্দেশ করে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি।
এর আগে কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’
অপু বিশ্বাসের এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এবার সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেন পরীমনি।
পরীমনি বলেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’
দুই অভিনেত্রীর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে তাঁদের ভিন্ন অবস্থানই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
মন্তব্য করুন