প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতির সুযোগে নিজেদের সামরিক মজুদ পুনর্গঠনে জোর দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দ্রুত গতিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার নতুন করে তৈরি করছে বলে জানা গেছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, বর্তমান সময়ে এই মজুদ তৈরির গতি আগের তুলনায় অনেক বেশি, এমনকি যুদ্ধ শুরুর আগের সময়কেও ছাড়িয়ে গেছে।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং পুনর্গঠনের চিত্র তুলে ধরে তিনি বলেন, “যুদ্ধবিরতির এই সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চ প্ল্যাটফর্ম) হালনাগাদ এবং পুনরায় পূর্ণ করার গতি আগের চেয়ে অনেক বেশি।
আমাদের কাছে তথ্য আছে, শত্রুপক্ষ নিজেদের জন্য এমন অনুকূল পরিস্থিতি তৈরি করতে অক্ষম এবং তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে ধাপে ধাপে গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয়ের মুখে পড়েছে। এ বিষয়ে তিনি বলেন, “তারা যুদ্ধের এই পর্যায়েও হেরেছে! তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারিয়েছে, একই সঙ্গে লেবানন ও এই অঞ্চলেও তাদের পরাজয় হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, চলমান যুদ্ধবিরতির সময়টিকে আইআরজিসি তাদের সামরিক সক্ষমতা বাড়ানো এবং প্রস্তুতি জোরদারের জন্য পুরোপুরি কাজে লাগাচ্ছে।
মন্তব্য করুন