প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দরে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১,৯৪০ টাকা করা হয়েছে, অর্থাৎ এই দফায় ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্য রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭২৮ টাকা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হওয়ায় ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। তবে হঠাৎ এত বড় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন