প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ) এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
সংসদ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি যখন তার নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগোচ্ছিলেন, তখনই বিরোধী সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন। রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময়ও বিরোধীরা এই হট্টগোল চালিয়ে যান এবং শেষ পর্যন্ত ওয়াকআউট করেন।
এটি জাতীয় সংসদের ইতিহাসে বিরল ও নজিরবিহীন ঘটনা। সংসদ সচিবালয় ওই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও, অধিবেশনের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।
মন্তব্য করুন