প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৪-এর একটি চৌকস অভিযান সর্বশেষ ৫ জন প্রতারককে গ্রেফতার করেছে। টার্কিশ কোম্পানির ওয়েবসাইট নকল করে কিডনি রোগীসহ বিভিন্ন রোগীকে তুরস্কে পাঠিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযানে সংক্রান্ত আলামতও জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অভিযুক্তরা টার্কিশডগের নাম নকল করে ‘টার্কিশ ডগ বিডি’ ওয়েবসাইট খোলার মাধ্যমে বাংলাদেশী রোগীদের সাথে প্রতারণা করছিল। রোগীদের কিডনি ট্রান্সপ্লান্ট, আইভিএফসহ বিভিন্ন চিকিৎসার কথা বলে বিদেশে পাঠিয়ে অর্থ আদায় করত এই চক্রটি।
ভুক্তভোগী নিরব নজরুল লিখন অভিযোগ করেন, তার মা কিডনি রোগী এবং গত নভেম্বরে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তিনি প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতারকরা দেশে প্রথমে নগদ ৫ লাখ টাকা এবং কাগজপত্রের মাধ্যমে আরও ২ লাখ টাকা আদায় করেন। এরপর ফেব্রুয়ারি মাসে তুরস্কে পৌঁছালে, হাসপাতালে ভর্তি করিয়ে ২৩ হাজার ডলার (~৩০ লক্ষ টাকা) চাওয়া হয়। এরপর আরও ১৫ হাজার ডলার দাবী করে তারা। কিন্তু চিকিৎসা না দিয়ে ভুয়ো কারণ দেখিয়ে টাকা আদায় করে।
গ্রেফতারকৃতরা হলেন,
নুরুজ্জামান রাজু (৩৬), দিনাজপুর
মাসুম বিল্লাহ (৪৩), বরিশাল
মোহাম্মদ তরিকুল (৩০), দিনাজপুর
সালমান ফারসি (৩৫), দিনাজপুর
ওয়ালিদ মিয়া (২৬), টাঙ্গাইল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগীর সঙ্গে একই কৌশল ব্যবহার করে অর্থ আদায় করছিল। র্যাব জানিয়েছে, দেশে আরও কয়েকজন একই প্রতারণার শিকার হয়েছেন।
মন্তব্য করুন