তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:২৬ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ইসরাইলির মৃত্যু

সংগ্রহীত ছবি

মধ্য ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক ইসরাইলি নাগরিকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ মার্চ) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

ইসরাইলি সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনথ’ জানিয়েছে, সোমবার (৯ মার্চ) ইরানের হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে মধ্য ইসরাইলের স্বাভাবিক জীবনযাত্রায়ও।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই মৃত্যুর ঘটনা ইসরাইলের সামরিক প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে। এতে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে।

মন্তব্য করুন