তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১২:২৬ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বাবা-মা-স্ত্রীসহ পরিবারের ৮ সদস্য নিহত

প্রয়াত আয়তুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনিকেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেঁছে নিয়েছে দেশটির ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’।

১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা। তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা তার পরিবারের অন্তত আটজন সদস্যকে হারিয়েছেন।

ইরানি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবার স্ত্রী জাহরা হাদাদ-আদেল এবং তার এক সন্তান নিহত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই হামলায় মোজতবার মা মনসুরে খোজাস্তেজ বাঘেরজাদেহও নিহত হয়েছেন।

এছাড়া কিছু রিপোর্টে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনির খুব কাছের আত্মীয়ের অন্তত চার সদস্যও নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, তারা এসব রিপোর্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ১১ দিন ধরে দেশটিতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলা চলছে।

মন্তব্য করুন