তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১০:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

একযোগে এনসিপির ৮৭ নেতার পদত্যাগ

রাঙামাটির জুরাছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কমিটির আহ্বায়কসহ একযোগে ৮৭ জন পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) এক সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণ পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

পদত্যাগকারী নেতারা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, দুর্নীতি চাঁদাবাজিকে না বলে ও তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন।

তবে তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তাদের মনে হয়েছে।

উপজেলা কমিটির নেতা দেবাশীষ চাকমা বলেন, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক কারণে তারা পদত্যাগ করেন।

দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে পদত্যাগের খবর পেয়েছেন। নিয়ম অনুযায়ী যে কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়, সেই কমিটির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে হয়।

মন্তব্য করুন