হাসিনা–কামালের সম্পদ বাজেয়াপ্ত প্রক্রিয়া নিয়ে জনমনে বাড়ছে প্রশ্ন
তরুন কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫
ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্থাবর–অস্থাবর সম্পদের পরিমাণ নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে দেশে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির দণ্ডাদেশের পাশাপাশি তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়। এরপর থেকেই—কীভাবে এ সম্পদ বাজেয়াপ্ত হবে, কার কাছে যাবে, কতদিন সময় লাগবে—এসব প্রশ্নে জনমত উত্তাল।
এখন পর্যন্ত তাদের প্রকৃত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ হয়নি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা ছাড়াও দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করেছে। ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাজার কোটি টাকার সম্পদের কিছু তথ্য দুদকের হাতে পৌঁছেছে বলে নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানিয়েছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায়ে বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্ত করা হলো এবং জুলাই শহীদদের উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে পদক্ষেপ নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ের কপি দিতে বলেছেন আদালত।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা জানান, রায়ের কপি হাতে আসার আগে বাজেয়াপ্ত প্রক্রিয়া নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। নির্দেশনায় যেভাবে বলা থাকবে ঠিক সেভাবে বাস্তবায়ন করতে হবে। তবে সম্পদ জুলাই শহীদ পরিবার বা ক্ষতিগ্রস্তদের বন্দোবস্ত দিতে হলে প্রথমে সরকারের খাতায় সম্পদগুলো নথিভুক্ত করতে হবে। এরপর সরকারের নির্দেশ অনুযায়ী বণ্টন করা যাবে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে বিশেষ আইন। তবে তারা যেটি করতে পারবেন না, সেক্ষেত্রে সিভিল প্রসিডিউর অনুসরণ করতে হবে। বিদ্যমান আইনেই সম্পদ সংযুক্ত (অ্যাটাচমেন্ট) করার বিধান রয়েছে।
বিভিন্ন সূত্র বলছে, শেখ হাসিনা ও কামালের প্রকৃত সম্পদের সুনির্দিষ্ট পরিমাণ এখনো যাচাই–বাছাই চলছে। তবে হলফনামা ও দুদকের অনুসন্ধান থেকে একটি প্রাথমিক চিত্র পাওয়া যায়।
শেখ হাসিনার হলফনামা অনুযায়ী সম্পদ
২০২৪ সালের নির্বাচনে জমা দেওয়া নথিতে শেখ হাসিনা নিজের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দেখান ৪ কোটি ৩৪ লাখ টাকা।
-
হাতে নগদ দেখান মাত্র ২৮ হাজার টাকা
-
ব্যাংক জমা: প্রায় ২ কোটি ৩৯ লাখ
-
সঞ্চয়পত্র: ২৫ লাখ
-
এফডিআর: ৫৫ লাখ
-
তিনটি গাড়ি—একটি উপহার (মূল্য উল্লেখ নেই), দুইটির দাম সাড়ে ৪৭ লাখ
-
স্বর্ণ: ১৩ লাখ ২৫ হাজার
-
আসবাব: ৭ লাখ ৪০ হাজার
-
কৃষিজমি: ১৫.৩ বিঘা
-
টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ জমি: অর্জনমূল্য ৫ লাখ
দুদকের অনুসন্ধানে দেখা যায়, ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা প্রকৃত সম্পদের তুলনায় অনেক কম দেখিয়েছিলেন। যেখানে তিনি দেখিয়েছিলেন ৬.৫ একর জমি, অনুসন্ধানে পাওয়া যায় ২৮ একরের বেশি।
এছাড়া গাজীপুরের তেলিরচালা এলাকায় বঙ্গবন্ধুর নামে দেওয়া জমির উত্তরাধিকারসূত্রে তিনি, শেখ রেহানা ও তাঁদের সন্তানরা মালিক হয়েছেন মোট ৯ বিঘা জমির।
ঢাকার পূর্বাচলে তার নামে একটি প্লট রয়েছে, দাম ৩৪ লাখ ৭৬ হাজার টাকা। তাছাড়া পূর্বাচলে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা চলছে।
ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি এখন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অধীনে। আর সুধা সদনের মালিকানা সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদের নামে।
আসাদুজ্জামান খান কামালের সম্পদ
হলফনামা অনুযায়ী:
-
নগদ টাকা: ৮৪ লাখ
-
ব্যাংক জমা: ৮২ লাখ
-
বন্ড ও শেয়ার: ২৪ লাখ
-
সঞ্চয়পত্র/এফডিআর: ২ কোটি ১ লাখ
-
দুই গাড়ি: ১ কোটি ৬১ লাখ
-
ইলেকট্রনিকস ও আসবাবপত্র: ২ লাখ
-
ব্যবসায় মূলধন: ২ কোটি ২০ লাখ
-
স্বর্ণালংকার: ১০ ভরি
-
কৃষিজমি: ১৭১ শতাংশ (মূল্য ১ কোটি ৬ লাখ)
-
অকৃষিজমি: সাড়ে ১৮ শতাংশ
-
বাড়ি–অ্যাপার্টমেন্ট: মোট মূল্য প্রায় ৯৩ লাখ
কিন্তু দুদকের রিপোর্টে বলা হয়েছে—তিনি জ্ঞাত আয়বহির্ভূত অন্তত ১৬ কোটি ৪২ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপির ঝুলিত
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
