রাজধানীর নীলক্ষেতে গাউসুল আজম মার্কেট দখল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৫
রাজধানীর নীলক্ষেতের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গাউসুল আজম সুপার মার্কেট নিয়ে চলছে দখল ও আধিপত্যের লড়াই। এর ফলে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা অসহনীয় দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, ক্ষমতার পালাবদলের সুযোগে সাবেক এক ছাত্রদল নেতা মার্কেটটি দখল করে নিয়েছেন। এ নিয়ে নিউমার্কেট থানায় একাধিক অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।
গাউসুল আজম সুপার মার্কেটটি ২০০০ সালের শেষ দিকে নির্মাণ করেন মোতালেব মিয়া। মার্কেটের শুরু থেকে তিনি এর মালিক ও প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তিনি যথাসাধ্য চেষ্টা করতেন।
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করেই মোতালেব মিয়া মার্কেট পরিচালনা করতেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছিলেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়। এই পরিবর্তনের সুযোগ নিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কথিত প্রাক্তন যুগ্ম সম্পাদক কামাল হোসেন গায়ের জোরে মার্কেটের নিয়ন্ত্রণ নিতে উদ্যোগী হন।
ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, কামাল হোসেন একদল সন্ত্রাসী নিয়ে মার্কেটে প্রবেশ করেন এবং মোতালেব মিয়াকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি মারধর করেন। এক পর্যায়ে মোতালেব মিয়াকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দেওয়া হয়। এই সহিংসতার ফলে মোতালেব মিয়া গুরুতর শারীরিক আঘাত পান এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়।
মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সাধারণ ব্যবসায়ীদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেওয়া, দোকান বন্ধ করার হুমকি, চাঁদা দাবি এবং ভয়ভীতি প্রদর্শন এসব কারণে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, “আমরা এখানে বছরের পর বছর ব্যবসা করে আসছি। মোতালেব ভাই কখনো আমাদের কোনো অসুবিধা হতে দেননি। কিন্তু এখন আমাদের প্রতিটি দিন আতঙ্কে কাটে। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। দোকানে ঠিকমতো কাজ করতে পারছি না। চাঁদা না দিলে হুমকি দেওয়া হচ্ছে।”
আরেকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা আর এই অস্থির পরিবেশে কাজ করতে পারবেন না। তারা চান একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যবস্থাপনা গঠিত হোক। ব্যবসায়ীরা সমবায় অধিদপ্তরের কাছে একটি লিখিত আবেদন করেছেন, যেখানে তারা মার্কেট পরিচালনার জন্য একটি নির্বাচনের দাবি তুলেছেন।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা কামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দেখছি। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
