ব্যবসায়ী সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) এর বদান্যতা
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪
পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রা.। মক্কায় আবরাহার হস্তী বাহিনীর ঘটনার ১০ বছর পর তিনি জন্মগ্রহণ করেন। ইসলামের প্রথমিক দিনগুলোতেই তিনি ইসলাম গ্রহণ করেন।
মক্কার বিশিষ্ট ব্যক্তিরা তৎকালীন সময়ে প্রায় প্রতিদিন আবু বকর রা.-এর বাড়িতে বৈঠকে করতেন। এই বৈঠকের নিয়মিত সঙ্গী ছিলেন হজরত উসমান, আব্দুর রহমান, সাদ, তালহা, জুবায়ের। তারা সবাই আবু বকর রা.-এর প্রথম দাওয়াতেই ইসলাম গ্রহণ করেন।
তাঁকে সাহিবুল হিজরাতাইন বলা হয়। কারণ, তিনি হাবশা এবং মদিনা দুই জায়গাতেই হিজরত করেছিলেন। বদর, উহুদ, খন্দক, তাবুক গুরুত্বপূর্ণ প্রায় সব যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন তিনি।
আব্দুর রহমান ইবনে আউফ রা. মদিনায় হিজরতের পর সাদ ইবনে রাবীআ রা.-এর সঙ্গে রাসূল সা. তাঁর ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। সাদ ইবনে রাবীআ রা. একজন ধনী সাহাবি ছিলেন। তিনি তাঁর মুহাজির ভাই আব্দুর রহমানের প্রতি ভ্রাতৃত্বের অনন্য নজির দেখালেন। তিনি তাঁকে বললেন—
আল্লাহ তায়ালা আমাকে অঢেল সম্পদ দিয়েছেন। আমি আমার এই সম্পদ সমান দুইভাগে ভাগ করে আপনাকে এক ভাগ দিতে চাই। এবং আমার দুইজন স্ত্রী আছেন, তাদের কোনো একজনকে আপনি পছন্দ করুন। আমি তাঁকে তালাক দেবো। পরে আপনি তাকে বিয়ে করে নিন।
সাদ ইবনে রাবীআ রা.-এর এই প্রস্তাবে আব্দুর রহমান ইবনে আউফ রা. বললেন, আল্লাহ তায়ালা আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন। আমি আপনার সম্পদ চাই না। আপনি আমাকে বাজারের রাস্তাটি দেখিয়ে দিন।
আব্দুর রহমান ইবনে আউফ রা. মদিনার বনু কায়নুকার বাজারে ঘি ও পনিরের ব্যবসা শুরু করলেন। ধীরে ধীরে তাঁর ব্যবসার পরিধি বাড়তে থাকলো। তিনি টাকা জমা হলে তিনি এক আনসারী নারীকে বিয়ে করলেন।
বিয়ের পর রাসূল সা.-এর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁর গায়ে হলুদের চিহ্ন দেখে বললেন, তুমি কি বিয়ে করেছো? তিনি বললেন, হ্যাঁ, এক আনসার নারীকে। রাসূল সা. জানতে চাইলেন তাকে দেনমোহর হিসেবে কি দিয়েছো? তিনি বললেন কিছু স্বর্ণ। রাসূল সা. তাঁকে বললেন, একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো।
তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন, আরও কিছু টাকা জমা হলে রাসূল সা.-এর নির্দেশমতে ওয়ালিমা করলেন। এভাবে তার সম্পদের পরিধি বাড়তেই থাকলো। তিনি তার সম্পদ অকাতরে ইসলামের পথে ব্যয় করতেন।
নবম হিজরির তাবুক যুদ্ধে রাসূল সা.-এর আহ্বানে সাড়া দিয়ে তিনি হজরত আবু বকর ও উসমান রা. বিপুল পরিমাণ সম্পদ দান করেন। তিনি একই আট হাজার দিনার রাসূল সা.-এর হাতে তুলে দেন। তাঁর এই পরিমাণ দান দেখে মুনাফিকরা কানাঘুষা শুরু করলো। বললো, সে রিয়াকারী। মানুষকে দেখানোর জন্য এতো দান করেছে। মুনাফিকদের জবাবে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, এতো সেই ব্যক্তি যার ওপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে। (সূরা তাওবা, আয়াত : ৭১)
আব্দুর রহমান ইবনে আউফ রা.-এর দানের পরিমাণ দেখে ওমর রা. রাসূল সা.-কে বললেন, আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হচ্ছে, কারণ সে তাঁর পরিবারের জন্য কিছু রেখে আসেনি।
রাসূল সা. আব্দুর রহমান রা.-কে জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের জন্য কিছু রেখেছো কি? তিনি বললেন, হ্যাঁ, যা দান করেছি তার থেকেও উৎকৃষ্ট জিনিস পরিবারের জন্য রেখে এসেছি। রাসূল সা. বললেন, কত রেখেছো? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূল যে রিজিক, কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- ইসলামে যে ১৪ নারীর সঙ্গে বিবাহ হারাম!
- আরবি মাসের নাম এবং তার অর্থ
- মদের বোতলে রাখা পানি পানের বিধান কী?
- জেনে নিন কোরআনে চুমু দেয়া কি জায়েজ?
- মোনাজাতে কান্না করলে কি গুনাহ হবে?
- নারীর গোপন ভিডিও বা ছবি নিয়ে ইসলাম যা বলে
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- তালাক বা বিবাহ বিচ্ছেদ
- মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
- দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
- যেভাবে কবর জিয়ারত করবেন
- মসজিদে নববীর আদর্শ ও আমাদের মসজিদ
- আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক
- ঝুলন্ত মসজিদ হবে কাবার পাশে
- শরীরে ট্যাটু আঁকা হারাম
