দুর্নীতি কি বন্ধ হবে?
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩
দুর্নীতি নিয়ে দেশের সবার ভাবনা দেখে মনে হয় আমরা অনেক সচেতন। কিন্তু এই সচেতন মানুষগুলো দুর্নীতির মাধ্যমে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে!
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক ২০২২ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম।
গত বছরের তুলনায় বাংলাদেশের এক ধাপ অবনমন হয়েছে। টিআই বলেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৫, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম (প্রথম আলো, ৩১ জানুয়ারি ২০২৩)।
আরও পড়ুন >>> দুর্নীতি বনাম আইএমএফের ঋণ
এটা কোনোভাবেই সম্মানের নয়। এমন কোনো খাত পাওয়া যাবে না যেখানে দুর্নীতি নেই। শিক্ষা, সংস্কৃতি, খেলা, যোগাযোগ, সেবা সব খাতেই দুর্নীতি। মনে হয় দুর্নীতি করার জন্যই তাদের নিয়োগ দেওয়া।
পত্রিকা খুললেই দুর্নীতির খবর, টেলিভিশন খুললেই দুর্নীতির খবর। এত এত খবর কিন্তু দুর্নীতিবাজরা ধরা পড়ে না...
এত দুর্নীতির পরও একটা দেশ কীভাবে আগাচ্ছে তা আমার কাছে বিস্ময় লাগে। একদিকে দেশের ধনীরা কানাডায় বেগমপাড়া বানাচ্ছে অপরদিকে প্রান্তিক মানুষের দিন পার করছে কষ্টে। এই দেশ কি বঙ্গবন্ধু চেয়েছিলেন?
পত্রিকা খুললেই দুর্নীতির খবর, টেলিভিশন খুললেই দুর্নীতির খবর। এত এত খবর কিন্তু দুর্নীতিবাজরা ধরা পড়ে না। তারা ঠিকই বুক ফুলিয়ে হেঁটে যায়। তাদের দেখে দুদকই মনে ভয় পায়। দুর্নীতির নমুনাগুলো দেখেন।
আরও পড়ুন >>> জনগণের টাকায় আনন্দ উল্লাস!
দূষণ মাপার যন্ত্র নেই, আন্দাজে ফিটনেস সনদ (প্রতিদিনের বাংলাদেশ, ১১ ফেব্রুয়ারি ২০২৩); সরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল—১৩ উৎপাদন তলানিতে, ডুবে আছে লোকসানে (প্রথম আলো, ১০ ফেব্রুয়ারি ২০২৩); পাঠদানের অনুমতি নেই, তবু শিক্ষার্থী ভর্তি (প্রথম আলো, ১১ ফেব্রুয়ারি ২০২৩); স্মার্ট গতি নেই স্মার্টকার্ডে (প্রতিদিনের বাংলাদেশ, ০৮ ফেব্রুয়ারি ২০২৩); রাজউক থেকে নথি গায়েব কীভাবে, ২ মাসেও অজানা (প্রথম আলো, ০৭ ফেব্রুয়ারি ২০২৩); ২০ হাজার কোটি টাকা দিচ্ছে না পেট্রোবাংলা (দেশ রূপান্তর, ৭ ফেব্রুয়ারি ২০২৩); আ.লীগ ও জাসদ নেতারা মিলেমিশে পদ্মার বালু লুট (প্রথম আলো, ০৭ ফেব্রুয়ারি ২০২৩)। এইসব দেখার মতো মনে হয় দেশটা সত্যিই এদের কাছে জিম্মি।
সবচেয়ে অবাক করার মতো তথ্য হচ্ছে, দেশে ৫ হাজার কোটি টাকার বেশি সম্পদ আছে ২১ ব্যক্তির। ক্রেডিট সুইস রিসার্চ ইন্সটিটিউটের তৈরি করা ডাটাবেজের সর্বশেষ প্রকাশিত ২০২২ সালের সংস্করণে দেখা যায়, দেশে এখন ৫০ কোটি ডলার বা ৫ হাজার কোটি টাকার বেশি পরিমাণের সম্পদ আছে ২১ ব্যক্তির কাছে।
আরও পড়ুন >>> দুদকের ধার গেল কই?
করোনা মহামারির মধ্যেও ২০২১ সালে দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদ আছে, এমন ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। ওই বছরের শেষে দেশে ১ মিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী ১০ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ) বা এর বেশি মূল্যমানের সম্পদের মালিক ছিল ৩০ হাজার ৫৫৯ জন। ২০২০ সালে করোনার বছরে এই সংখ্যা ছিল ২১ হাজার ৩৯৯ জন। (বণিক বার্তা, ০৫ ফেব্রুয়ারি ২০২৩)
শুধু বিদেশে টাকা পাচার আর পদে বসে দুর্নীতি হচ্ছে এমন নয়, দুর্নীতিবাজদের ধরার পর তাদের মামলার অগ্রগতিও তেমন দেখা যায় না...
একবার শুধু ভাবেন, এত টাকা তারা কীভাবে পাচার করেছে? দেশের কেউ জানলো না? প্রশ্ন হলো, তাহলে প্রশাসন কী করছে? কেন তাদের চিহ্নিত করা হচ্ছে না? এইভাবে দেশ থেকে দুর্নীতি বন্ধ করা অসম্ভব।
শুধু বিদেশে টাকা পাচার আর পদে বসে দুর্নীতি হচ্ছে এমন নয়, দুর্নীতিবাজদের ধরার পর তাদের মামলার অগ্রগতিও তেমন দেখা যায় না। ফলে একজন দুর্নীতিবাজের অপরাধ প্রমাণিত হতে সময় লাগছে দীর্ঘদিন। এতে করে দুর্নীতিবাজদের আরও উৎসাহিত করা হয়।
আরও পড়ুন >>> দুদক, দুর্নীতি ও দুর্নীতিবাজ
২৫ জানুয়ারি ২০২৩, প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে ডিসিদের একক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে মাঠ প্রশাসনের অফিসগুলোর দুর্নীতি বন্ধে ডিসিদের কোনো প্রস্তাব ছিল না (কালের কণ্ঠ, ৩১ জানুয়ারি, ২০২৩)।
তার মানে হলো, ডিসিরাই চাইছে না দুর্নীতি বন্ধ হোক! অথচ দুর্নীতি বন্ধে তাদের ভূমিকা সবচেয়ে বেশি। তারা যদি ঘুরে দাঁড়ায় দেশটা সোনার দেশে পরিণত হবে। কবে দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে আমি সেইদিনের অপেক্ষায়। সেই দিন কি আদৌ আসবে?
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
