জিটুজি ভিত্তিতে হচ্ছে নতুন ভাসমান টার্মিনাল
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫
দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের উদ্যোগ নিয়েছে। চতুর্থ এফএসআরইউ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হলেও সময় বাঁচাতে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এটি বাস্তবায়নের পথে এগোচ্ছে পেট্রোবাংলা। এর জন্য মহেশখালীর কুতুবজোন এলাকার কাছে গভীর সমুদ্রে স্থান চূড়ান্ত করা হয়েছে।
দেশে গ্যাসের উৎপাদন দ্রুত হ্রাস পাচ্ছে, বাড়ছে জ্বালানি ঘাটতি। বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু আছে– একটি সামিট গ্রুপ এবং অপরটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালনা করছে। দুটি প্রকল্পই বিওটি (স্থাপন, পরিচালনা ও হস্তান্তর) পদ্ধতিতে বাস্তবায়িত। এতে চুক্তির মেয়াদ শেষে স্থাপনা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র জানিয়েছে, নতুন টার্মিনাল বিওও (স্থাপন, পরিচালনা ও মালিকানা) ভিত্তিতে করার পরিকল্পনা রয়েছে। এতে চুক্তির মেয়াদ শেষে স্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত নেবে। এতে রিগ্যাসিফিকেশনে (তরল থেকে গ্যাসে রূপান্তর) আগের এফএসআরইউগুলোর তুলনায় খরচ কম হবে। ফলে গ্যাসের দাম কম পড়বে।
এর আগে আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপনে আওয়ামী লীগ সরকার দরপত্র ছাড়াই বিশেষ আইনে সামিটের সঙ্গে চুক্তি এবং এক্সিলারেটরের সঙ্গে চুক্তিপত্র প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। নিরাপত্তা জামানত দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকার সামিটের চুক্তি বাতিল করে। বিশেষ আইন বাতিল করায় অন্তর্বর্তী সরকার এক্সিলারেটের প্রকল্পটিও বাদ দেয়। সামিট বিষয়টি নিয়ে আদালতে গিয়েছে। আদালতে বিচারাধীন থাকায় নতুন প্রকল্পের নাম রাখা হয়েছে চতুর্থ টার্মিনাল।
পেট্রোবাংলার এক পরিচালক বলেন, উন্মুক্ত দরপত্র আহ্বান করলে পুরো প্রক্রিয়া শেষ করতেই প্রায় এক বছর সময় লাগে। কিন্তু জিটুজি ভিত্তিতে হলে সময় অনেক কম লাগবে। তিনি জানান, সৌদি আরব, কাতার, আজারবাইজানসহ কয়েকটি দেশ নতুন ভাসমান টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে। আলোচনা চলছে– কে সবচেয়ে দ্রুত এবং কম খরচে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারবে।
গ্যাস ঘাটতি ভয়াবহ রূপ নিচ্ছে, ভরসা এলএনজি
দেশে পাঁচ বছর আগেও প্রতিদিন ২৭০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হতো। গত ২০ অক্টোবর তা নেমে এসেছে ১৭৭ কোটি ঘনফুটে। দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় উৎপাদন ১৩৫ কোটি থেকে কমে ৮৭ কোটি ৬০ লাখ ঘনফুটে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার কর্মকর্তারা আশঙ্কা করছেন, ২০২৬ সালের শেষ দিকে বিবিয়ানার উৎপাদন ৫০ কোটি ঘনফুটের নিচে নেমে যেতে পারে। তখন দেশীয় গ্যাসের দৈনিক সরবরাহ ১৫০ কোটি ঘনফুটের নিচে নেমে আসবে, যা জাতীয় চাহিদার এক-তৃতীয়াংশও নয়।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪২০ কোটি ঘনফুট। অন্যদিকে দেশের বিদ্যমান দুটি টার্মিনাল সর্বোচ্চ ব্যবহার করা হলেও ১১০ কোটি ঘনফুটের বেশি এলএনজি আমদানি করা সম্ভব নয়। বর্তমানে সর্বোচ্চ ১১৫ কার্গো এলএনজি আনা যায়। ২০২৭ সালের গ্যাস চাহিদার কথা চিন্তা করেই সরকার নতুন টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে, যদিও এলএনজি আমদানি অত্যন্ত ব্যয়বহুল। দেশীয় গ্যাসের দাম প্রতি ঘনমিটার ছয় টাকা সাত পয়সা। আমদানি করা এলএনজির দাম দাঁড়িয়েছে প্রায় ২৭ টাকা ৫৩ পয়সা।
গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান কার্যক্রমে গতি না থাকায় দেশীয় উৎপাদন বাড়ানোর সুযোগ সীমিত হয়ে পড়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, তারা গ্যাসের উৎপাদন বাড়াতে বড় ধরনের কর্মসূচি নিয়েছে। চলমান ৫০ কূপ খনন কাজের পাশাপাশি আরও ১০০ কূপ খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯টি কূপ অগ্রাধিকার ভিত্তিতে খনন করা হবে। এ ছাড়া নতুন দুটি রিগ কেনার কাজও চলছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন টার্মিনাল নির্মাণ সময়োপযোগী হলেও এটি আমদানিনির্ভরতা আরও বাড়িয়ে তুলবে, যা ভবিষ্যতে গ্যাসের দাম নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে ভূতত্ত্ববিদ বদরুল ইমমা বলেন, দেশীয় অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানো না গেলে এলএনজিনির্ভরতা অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলবে। গ্যাস আমদানির পরিমাণ দ্বিগুণ হলে উৎপাদন ব্যয় ও ভোক্তা পর্যায়ের দামও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান সমকালকে বলেন, দেশে প্রাথমিক জ্বালানির ঘাটতি এখন প্রকট। প্রতিদিন গ্যাসের উৎপাদন কমছে। গ্যাসের অভাবে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই অনুসন্ধান জোরদার করার পাশাপাশি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
